Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মারুফ আহমেদ, সিলেট
১৮:২০, ১৮ অক্টোবর ২০১৫
মারুফ আহমেদ, সিলেট
১৮:২০, ১৮ অক্টোবর ২০১৫
আপডেট: ১৮:২০, ১৮ অক্টোবর ২০১৫
আরও খবর
কামরুলসহ ১১ আসামিকে আদালতে হাজির
‘বলাৎকারে ব্যর্থ হয়ে রাজনকে হত্যা’

ফের সাক্ষ্য গ্রহণের আবেদন কামরুলের

মারুফ আহমেদ, সিলেট
১৮:২০, ১৮ অক্টোবর ২০১৫
মারুফ আহমেদ, সিলেট
১৮:২০, ১৮ অক্টোবর ২০১৫
আপডেট: ১৮:২০, ১৮ অক্টোবর ২০১৫
কামরুল ইসলাম। ফাইল ছবি

সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার সাক্ষীদের সাক্ষ্য পুনরায় গ্রহণের দাবি জানিয়েছেন মামলার প্রধান আসামি কামরুল ইসলাম। আজ কামরুল ইসলামের পক্ষে তাঁর আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের কাছে এ আবেদন জানান।

মামলার বাদীপক্ষের আইনজীবী শওকত হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের সময় আসামি কামরুল দেশের বাইরে ছিলেন। দেশে না থাকায় তিনি (কামরুল) আইনজীবী নিয়োগ করতে পারেননি। তাঁর পক্ষে নতুন আইনজীবী নিয়োগ করে পুনরায় সব সাক্ষীর সাক্ষ্য শোনার জন্য আদালতের কাছে আবেদন করেছেন।

আজ সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কামরুলসহ অন্য আসামিদের কড়া নিরাপত্তায় আদালতপাড়ায় নিয়ে আসা হয়। তখন বিক্ষুব্ধ কিছু জনতা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিল। অনেকে কামরুলের ফাঁসি দাবি করে স্লোগানও দিতে থাকে।

এদিন মামলার সর্বশেষ সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদারসহ তিনজন মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে সাক্ষ্য দিয়েছেন। কামরুলের উপস্থিতিতেই চলে সাক্ষ্যগ্রহণ। সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে কামরুল আদালতে আবেদন করেন ৩৫  জন সাক্ষীর সাক্ষ্য নতুন করে গ্রহণের জন্য।

রাজন হত্যা মামলার অভিযোগভুক্ত আসামিরা হলেন কামরুল ইসলাম, তাঁর ভাই মুহিদ আলম, আলী হায়দার ও শামীম আহমদ (পলাতক), তাজ উদ্দিন আহমদ বাদল, ময়না চৌকিদার, রুহুল আমিন, দুলাল আহমদ, নগরীর জালালাবাদ থানার পূর্ব জাঙ্গাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ, পাভেল (পলাতক) ও আয়াজ আলী।

এর আগে গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল প্রায় ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পুলিশের তিন কর্মকর্তা কামরুলকে নিয়ে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন। কাস্টমস ও ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষ করে কড়া পুলিশি পাহারায় কামরুলকে সিলেটে আনা হয়। পরদিন রাজন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

চলতি বছরের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। হত্যাকারীরা রাজনকে নির্যাতনের চিত্র ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে। এ ঘটনায় দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে।

এ ঘটনার পর পরই কামরুল পালিয়ে সৌদি আরবে চলে যান। পরে ধরা পড়ার পর সেখানে তিনি পুলিশি হেফাজতে ছিলেন।

শেখ সামিউল আলম রাজন কামরুল ইসলাম
সর্বাধিক পঠিত
  1. ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
  2. সরকার সামনের চাকা হলে বিরোধী দল পেছনের চাকা : জামায়াত আমির
  3. মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ
  4. আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে : প্রধানমন্ত্রী
  5. স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
  6. মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x