Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মোস্তাফিজ আমিন, ভৈরব
১১:১৬, ২০ মার্চ ২০১৯
মোস্তাফিজ আমিন, ভৈরব
১১:১৬, ২০ মার্চ ২০১৯
আপডেট: ১১:১৬, ২০ মার্চ ২০১৯
আরও খবর
আজ সাংবাদিক নির্মল সেনের ১৩তম মৃত্যুবার্ষিকী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী আজ
বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক শেখের মৃত্যুবার্ষিকী পালিত
কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

মোস্তাফিজ আমিন, ভৈরব
১১:১৬, ২০ মার্চ ২০১৯
মোস্তাফিজ আমিন, ভৈরব
১১:১৬, ২০ মার্চ ২০১৯
আপডেট: ১১:১৬, ২০ মার্চ ২০১৯
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ফাইল ছবি

নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জের ভৈরবে পালিত হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

আজ বুধবার দিবসটি উপলক্ষে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে কালো ব্যাজ ধারণ, মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, তাবারক বিতরণ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে সকাল ৭টা থেকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চলছে কোরআনখানি। পরে সকাল ৯টার দিকে মরহুমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে শুরু হয় স্মরণসভা ও দোয়া মাহফিল।

এদিকে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বাদ জোহর স্থানীয় মসজিদগুলোতে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

এ ছাড়া শহরের ভৈরবপুরে জিল্লুর রহমানের নিজ বাড়ির আইভি ভবনে সকাল থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

১৯২৯ সালের ৯ মার্চ বর্তমান ভৈরবের ভৈরবপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলাকী মোল্লার বাড়িতে জন্মগ্রহণ করেন জিল্লুর রহমান। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি তাঁর। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। পরবর্তী সময়ে জিল্লুর রহমান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে আবির্ভূত হন। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও ক্রান্তিলগ্নে তাঁর ভূমিকা অবিস্মরণীয়।

দল-মত নির্বিশেষে সবার কাছে সমান গ্রহণযোগ্য ছিলেন আওয়ামী লীগের এই নেতা। এরই ফলস্বরূপ কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচত হন তিনি।

অহিংস রাজনীতির অনুসারী, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান ১৯তম রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। ২০০৯ সালের ১২ ফেব্র“য়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জিল্লুর রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্বাধীনতা-পরবর্তীকালে তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ রাজনীতিক।

২০০৪ সালের ২১ আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী শহীদ আইভি রহমান জিল্লুর রহমানের স্ত্রী ছিলেন। তাঁদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে স্থানীয় সংসদ সদস্য।

সর্বাধিক পঠিত
  1. ৪ কোটি টাকা লেনদেন নিয়ে অভিযোগ বিএনপি প্রার্থীর, যা বলছে দুই ব্যাংক
  2. এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
  3. সামনের ‘অনেক’ চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান
  4. নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিএনপির
  5. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
  6. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x