Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
১৭:১৮, ০৬ মার্চ ২০১৯
শ. ম সাজু, রাজশাহী
১৭:১৮, ০৬ মার্চ ২০১৯
আপডেট: ১৭:১৮, ০৬ মার্চ ২০১৯
আরও খবর
আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ
কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী
বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ
ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

‘উপজেলা নির্বাচনে এমপিরা প্রভাব সৃষ্টি করতে পারবে না’

শ. ম সাজু, রাজশাহী
১৭:১৮, ০৬ মার্চ ২০১৯
শ. ম সাজু, রাজশাহী
১৭:১৮, ০৬ মার্চ ২০১৯
আপডেট: ১৭:১৮, ০৬ মার্চ ২০১৯
বুধবার রাজশাহীতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ছবি : এনটিভি

উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যরা (এমপি) যাতে কোনো প্রভাব সৃষ্টি করতে না পারে, সে জন্য নির্বাচন কমিশন স্পিকারের দ্বারস্থ হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম।

আজ বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম এ মন্তব্য করেন।

‘নিষেধাজ্ঞা অমান্য করে সংসদ সদস্যরা কীভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন’ জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যদের মাঠে নামার কোনো সুযোগ নেই। সংসদ সদস্যদের উপজেলা নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়টি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছি। এরই মধ্যে রাজশাহী ও নাটোরের দুজন সংসদ সদস্যকে চিঠি দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও তার ব্যত্যয় ঘটলে কমিশন ব্যবস্থা নেবে।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটারদের বলতে চাই, একেবারে সত্যিকার অর্থে যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনী। এর কোনো ব্যত্যয় হবে না এবং হতে পারবে না। যারা এর বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে আস্থার জায়গা বাড়বে না কমবে, সেটি নির্বাচন কমিশন আগাম বলতে পারবে না। নির্বাচন নিয়ে আস্থার জায়গা কমেছে, সেটিও আমি কোনোক্রমেই স্বীকার করব না। কারণ আমরা আমাদের দিক থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে আসছি। যাতে করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়।’

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক এস এম আবদুল কাদের, র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল আলম, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মাসুদুর রহমান ভুঁইয়া, পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামসহ নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x