Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১০:২৫, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ১১:১৭, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
সঞ্জিব দাস, ফরিদপুর
১০:২৫, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ১১:১৭, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
আরও খবর
আ.লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা
পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০ শূন্যপদে নিয়োগ দেওয়া হবে : প্রতিমন্ত্রী
সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনা শুরু
সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে বায়ুদূষণে ষষ্ঠ

ফেব্রুয়ারিতে ফরিদপুরের ফুল

সঞ্জিব দাস, ফরিদপুর
১০:২৫, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ১১:১৭, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
সঞ্জিব দাস, ফরিদপুর
১০:২৫, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ১১:১৭, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
ফরিদপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে জনপ্রিয় কাটফ্লাওয়ার জারবেরাসহ বিভিন্ন নামীদামি ফুলের চাষ। ছবি : এনটিভি

ফরিদপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে জনপ্রিয় কাটফ্লাওয়ার জারবেরাসহ বিভিন্ন নামীদামি ফুলের চাষ।

বিশেষ করে ফেব্রুয়ারি মাসের বিভিন্ন দিবসের চাহিদার কথা মাথায় রেখে ফুলচাষিরা এখন রাতদিন ব্যস্ত সময় পার করছেন। যেকোনো ফুলের দোকানে গেলে সহজেই সবার নজর কাড়ে ফরিদপুরের চাষ করা বাহারি রঙের জারবেরা, গ্ল্যাডিয়াস, গোলাপ, গাঁদা, গন্ধরাজসহ বিভিন্ন বাহারি ফুল। ফরিদপুরের চাহিদা মিটিয়ে ফুল যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়।

এদিকে কৃষি বিভাগ বলছে, উচ্চমূল্যের জারবেরাসহ অন্যান্য ফুল চাষে কৃষকদের প্রশিক্ষণসহ তাঁদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

জারবেরা বাণিজ্যিক ফুল। বাণিজ্যিকভাবেই এই ফুলের চাষ শুরু করেছেন ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গীর কৃষক লিয়াকত হোসেন। টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা সাত হাজার চারা ভারতের পুনে থেকে আমদানি করে চাষ শুরু করেছেন এই কৃষক। পলি শেড, জমি তৈরি ও আমদানি করা চারাসহ সব মিলিয়ে তাঁর খরচ হয়েছে ২১ লাখ টাকা। বর্তমানে ৫০ শতাংশ জমিতে লাল, সাদা, হলুদ, পিংক, ম্যাজেন্টা, কমলা রঙের জারবেরা ফুল শোভা পাচ্ছে।

এ বিষয়ে লিয়াকত হোসেন বলেন, ‘আমি বেকার ছিলাম, তেমন কিছু করতে পারছিলাম না। হঠাৎ আমার এক বড় ভাই আমাকে জারবেরা ফুল চাষ করার জন্য বলেন। আমিও তাঁর কথামতো ভারতের পুনে থেকে এর চারা এনে ৫০ শতাংশ জমি চাষ শুরু করেছি। খরচ হয়েছে প্রায় ২১ লাখ টাকা। এখন প্রতি সপ্তাহে যা বিক্রি শুরু হয়েছে, তাতে এ বছরেই আমার খরচ উঠে লাভ দেখতে পারব। সামনের তিন বছরে আশা করছি, আমার এক কোটি টাকার ফুল বিক্রি হবে।’

অন্যদিকে উপজেলার মাচ্চর ইউনিয়নের আরেক ফুলচাষি আনোয়ার হোসেন কয়েক বছর ধরে চাষ করছেন গ্ল্যাডিয়াসসহ বিভিন্ন ধরনের ফুল। তিনি ফেব্রুয়ারি মাসের ভালোবাসা দিবসসহ বিভিন্ন দিবসের ফুলের চাহিদার কথা মাথায় রেখে এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন তাঁর ক্ষেতের ফুল শহরের বিভিন্ন দোকানি কিনে নিয়ে যাচ্ছেন। দাম ভালো পাওয়ায় তিনি খুবই আনন্দিত।

আনোয়ার হোসেন বলেন, ‘কয়েক বছর ধরে আমি ফুল চাষ করছি। ফুল চাষে সরকারিভাবে ঠিকঠাকমতো সাহায্য ও সহযোগিতা পাচ্ছি। আমি অন্যান্য চাষের সঙ্গে ফুল চাষ করে দেখলাম যে ফুল চাষ অধিক লাভজনক।’ তিনি আরো বলেন, সারা বছর ফুল চাষ করলেও এই ফেব্রুয়ারি মাসে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। আর এই মাসকে কেন্দ্র করে আমরা ফুলগাছের যত্ন নিচ্ছি বেশি বেশি। তবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে আরো ভালো করতে পারব।’

এদিকে, সামনের বিশেষ দিনগুলোর জন্য ফুলের দোকান ও ফুলচাষিদের সঙ্গে আগেভাগেই যোগাযোগ করছেন দর্শনার্থী ও ক্রেতারা। ফুলের দোকানগুলোতে তৈরি হয়েছে বাড়তি চাহিদা। তবে তাঁরা চাহিদামতো ফুল দিতে পারছেন না ক্রেতাদের। দাম বেশি দিয়ে কেনায় তাঁদের এখন বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান ফুল দোকানিরা।

ফরিদপুরের সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল বাসার মিয়া বলেন, ফেব্রুয়ারি মাসের বিশেষ দিনগুলোকে টার্গেট করে কৃষক যদি ফুল চাষ করে থাকেন, তাহলে তাঁরা অধিক লাভবান হবেন। ফুল চাষ একটি লাভজনক চাষ। ফুল চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয় বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

এই ফুল চাষের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, তাঁরা যদি সরকারের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা পান, তাহলে ফরিদপুরে ফুল চাষ সারা দেশের মধ্যে একটি লাভজনক চাষ হয়ে উঠবে। একই সঙ্গে বিশেষ দিনগুলোতে নিজ জেলার চাহিদা মিটিয়ে সারা দেশের চাহিদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে ফরিদপুরের ফুল, যা বিদেশেও রপ্তানি সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত
  1. বৃহস্পতিবার সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. কারাবন্দি জেলা আ.লীগের উপদেষ্টার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
  3. প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া, ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার
  4. রাজধানীর বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
  5. দুই জেলায় নতুন ডিসি
  6. লঞ্চে ৬ মাসের মেয়ে শিশুকে রেখে পালালেন বাবা!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x