মুন্সীগঞ্জে আলুক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার গজারকান্দি গ্রামের একটি আলুক্ষেতে পড়ে আছে অজ্ঞাত যুবকের লাশ। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গজারকান্দি গ্রামের একটি আলুক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর আলম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, চরকেওয়ার ইউনিয়নের গজারাকান্দি গ্রামের একটি আলুক্ষেতে আজ সকালে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একই এলাকার শহর আলী মাজার থেকে ওই যুবকটিকে এনে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ