Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২১:২৫, ১৮ জানুয়ারি ২০১৯
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২১:২৫, ১৮ জানুয়ারি ২০১৯
আপডেট: ২১:২৫, ১৮ জানুয়ারি ২০১৯
আরও খবর
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার শুনানি ২১ জুন
অস্ত্র মামলায় ফের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড শুনানিতে যা হলো
পালানোর সময় গ্রেপ্তার সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
জামায়াত-শিবির নিষিদ্ধ হতে পারে আজ
ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২১:২৫, ১৮ জানুয়ারি ২০১৯
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২১:২৫, ১৮ জানুয়ারি ২০১৯
আপডেট: ২১:২৫, ১৮ জানুয়ারি ২০১৯
আজ শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : এনটিভি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ড. কামাল হোসেন নিজেকে সংবিধান প্রণেতা ও বিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচয় দিলেও যার বদৌলতে এই পরিচিতি পেয়েছেন সেই বঙ্গবন্ধু হত্যার বিচারের কথা তিনি একবারও বলেননি। শেষ পর্যন্ত তাঁর আসল পরিচয় প্রকাশ হয়ে গেলো। তিনি বিএনপিতে চলে গেলেন এবং ধানের শীষ নিয়ে নির্বাচন করলেন।

আইনমন্ত্রী আরো বলেন, তারেক রহমান বলেছে নির্বাচন নিয়ে মামলা করার জন্য। আমরা তারেককে দেশে ফিরিয়ে এনে তাঁর বিচারের রায় কার্যকর করব।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য। টানা দ্বিতীয়বারের মতো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এ গণসংবর্ধনার আয়োজন করে।

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে উদ্দেশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, একবারের জন্যও উনি (কামাল হোসেন) বলেন নাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। তিনি নিজেকে সংবিধান প্রণেতা ও বিরাট আইনজীবী পরিচয় দেন। কিন্তু যার বদৌলতে তিনি এতো পরিচিত হয়েছেন তাঁর (বঙ্গবন্ধু) হত্যার বিচারের কথা তিনি একবারও বলেন না।

আনিসুল হক বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে পাক হানাদার বাহিনী গ্রেপ্তার করল। আর ওনাকে (কামাল হোসেন) বগলতলা করে নিয়ে গেল। উনি ওইখানে ৯ মাস ভালো কাজ করিয়া-ঘুরিয়া আয় করিয়া থেকে গেল। তারপর বঙ্গবন্ধু ওনাকে নিয়ে আসলো। কারণ বঙ্গবন্ধু ওনাকে স্নেহ করতেন।

বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, এতিমের টাকা চুরির জন্য খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দিয়েছেন বিচারিক আদালত। তিনি আপিলে গিয়ে বাঙালিকে হাইকোর্ট দেখালেন। হাইকোর্ট তাঁকে ১০ বছরের সাজা দিয়েছেন। তাঁর ছেলে তারেক রহমান ২২ জনকে হত্যার কারণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে এনে তাঁর রায় কার্যকর করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে আমরা সফল হয়েছি। যে বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি-মিসকিনের দেশ বলা হতো সেই দেশকে শেখ হাসিনা সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন।

সভায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজলি খলিফা কাজল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার ভূইয়া জীবন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণির মানুষ ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।

আইনমন্ত্রী আনিসুল হক
সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x