Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
১৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৯
কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
১৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৯
আপডেট: ১৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৯
আরও খবর
স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে প্রস্তুত বিএনপি : আমান উল্লাহ আমান
অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশ গঠনের কাজে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
জিয়াউর রহমান অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন : মির্জা ফখরুল

গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীসহ তিনজনের মনোনয়ন প্রত্যাহার

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
১৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৯
কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
১৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৯
আপডেট: ১৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৯
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন। ছবি : এনটিভি

স্থগিত থাকা গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকসহ তিন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্য দুজন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হানিফ দেওয়ান ও বাসদের সাদেকুল ইসলাম।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তাঁরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঐক্যফ্রন্টের বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ডা. মইনুল হাসান সাদিক।

এর আগে ধানের শীষ প্রতীকে এ আসনে প্রার্থী ছিলেন ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী। তিনি গত ২০ ডিসেম্বর ইন্তেকাল করায় ভোট গ্রহণ স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৭ জানুয়ারি এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ আসনে বৈধ প্রার্থী ছিলেন আটজন। তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় প্রার্থী থাকল পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।

মনোনয়নপত্র প্রত্যাহারের আগে আজ দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক।

সংবাদ সম্মেলনে ডা. সাদিক অভিযোগ করেন, গত ৩০ ডিসেম্বর দেশে এক তামাশার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নানা অনিয়মের মাধ্যমে ব্যাপক কারচুপি করা হয়েছে। তাই দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।

ডা. সাদিক আরো অভিযোগ করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিএনপি তথা ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বাড়িতে পুলিশের হানা, গ্রেপ্তার, ভীতি প্রদর্শন ও গায়েবি মামলা দেওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

বিএনপি
সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x