Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ভজন দাস, নেত্রকোনা
১৯:৫০, ০৫ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:০৮, ০৫ অক্টোবর ২০১৫
ভজন দাস, নেত্রকোনা
১৯:৫০, ০৫ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:০৮, ০৫ অক্টোবর ২০১৫
আরও খবর
মানিকগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪
ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে বালুবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

নেত্রকোনায় দুটি পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

ভজন দাস, নেত্রকোনা
১৯:৫০, ০৫ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:০৮, ০৫ অক্টোবর ২০১৫
ভজন দাস, নেত্রকোনা
১৯:৫০, ০৫ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:০৮, ০৫ অক্টোবর ২০১৫
নেত্রকোনায় ট্রেনের ধাক্কা খেয়ে ট্রাকটি রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। ছবি : এনটিভি

নেত্রকোনায় শহরের বড় স্টেশনের কাছাকাছি লেভেল ক্রসিংয়ে আজ সোমবার একটি ট্রেন একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে ১০ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান ও রানা জানান, আজ সোমবার ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি দুপুরে নেত্রকোনা বড় স্টেশনের কাছাকাছি লেভেল ক্রসিং পৌঁছামাত্র একটি ট্রাক রাস্তা পার হতে গিয়ে সামনে থাকা রিকশা ও অটোরিকশার জন্য থেমে যায়।

এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। ট্রেন ও ট্রাকের ধাক্কায় ট্রেনে থাকা দুজন, ট্রাকের চালক ও তাঁর সহকারী, অটোরিকশার যাত্রী, রিকশার যাত্রীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের জামাল মিয়া (৪০), পূর্বধলা উপজেলার সবুজ (৪৫) ও  ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোবারক (২০)।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত সবুজ নামে একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম বলেন, ‘খবরটি শোনামাত্র আমরা ঘটনাস্থলে আসি। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে, নেত্রকোনা জেলা শহরের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কার্যালয়ের সামনের সড়কে অটোরিকশাচাপায় শহর বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শহর বানু পারলা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।

নিহত শহর বানুর মেয়ে রোকেয়া জানান, রাতে তাঁর মা এলজিইডি অফিসে রান্নার কাজ শেষে সড়কে বের হলে একটি দ্রুতগামী অটোরিকশা তাঁকে চাপা দেয়। পরে তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. চিকিৎসক রোকসানা হত্যা : স্বামীকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন
  2. রোববার টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  3. কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি ডলার-সম্পাদক পাভেল
  4. সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন
  6. বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x