Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবু হোসাইন সুমন, মোংলা
২০:২৬, ২২ ডিসেম্বর ২০১৮
আবু হোসাইন সুমন, মোংলা
২০:২৬, ২২ ডিসেম্বর ২০১৮
আপডেট: ২০:২৬, ২২ ডিসেম্বর ২০১৮
আরও খবর
জাতীয় নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা
শপথ নিলেন নতুন দুই সংসদ সদস্য
নারীদের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা দিতে জাতিসংঘের আহ্বান
ছাত্রদলের ঘেরাওয়ের মধ্যেই ইসির সঙ্গে বৈঠকে বিএনপি
নির্বাচনে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ব্যয় করতে পারবেন যারা

এক মঞ্চে নৌকা, ধানের শীষ ও হাতপাখার প্রার্থী

আবু হোসাইন সুমন, মোংলা
২০:২৬, ২২ ডিসেম্বর ২০১৮
আবু হোসাইন সুমন, মোংলা
২০:২৬, ২২ ডিসেম্বর ২০১৮
আপডেট: ২০:২৬, ২২ ডিসেম্বর ২০১৮
শনিবার বাগেরহাটের মোংলায় নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুন নাহার ও ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। ছবি : এনটিভি

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এক মঞ্চে উঠে একে অপরের হাতে হাত রেখে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমুলক শাসন গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুন নাহার ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এ সময় হাবিবুন নাহার শেখ ওয়াদুদের উদ্দেশে বলেন, ‘অহেতুক অপ্রচার বন্ধ করুন, আমার দলের কেউই আপনাকে ও আপনার কর্মীদেরকে কোথাও বাধা সৃষ্টি করছে না।’

শনিবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানে বাগেরহাট-৩ আসনের এই তিন প্রার্থী উপস্থিত ভোটারদের সামনে হাত তুলে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির বাস্তবায়ন, নির্বাচনে পরাজিত হলে গণরায় মাথা পেতে নেওয়াসহ ১৫ দফার প্রতি একাত্মতা প্রকাশ করেন প্রার্থীরা।

নির্বাচনে জয়ী হলে কী কী করবেন সাধারণ ভোটারদের এমন প্রশ্নের জবাবে নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ হাবিবুন নাহার বলেন, কোনো প্রতিশ্রুতি নয় আবার ক্ষমতায় এলে সাধারণ মানুষের প্রয়োজনের সবকিছুই করব।

বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী এক মঞ্চে উঠে একে অপরের হাতে হাত রেখে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমুলক শাসন গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। ছবি : এনটিভি

ধানের শীষের প্রার্থী মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, মোংলা বন্দরকে সচল রেখে আরো অধিকতর উন্নয়ন ও স্থানীয় বেকারদের চাকরির ব্যবস্থা করব।

অন্যদিকে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা শাহজালাল সিরাজী।

মোংলা সুজনের সভাপতি ফ্রান্সিস সুদান হালদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর সরদার, শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, অধ্যক্ষ গোলাম সরোয়ার, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সালাম, শেখ আবদুর রহমান, ইব্রাহিম হোসেন, শ্রমিক নেতা ওমর ফারুক সেন্টু, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সুজনের উপজেলা সাধারণ সম্পাদক নুর আলম শেখ প্রমুখ।

এ সময় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপায়ে একটি সুষ্ঠু নির্বাচন করতে ও নির্বাচনে অন্যায় প্রভাব খাটানো, অন্যদলের নির্বাচনী কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ফ্রান্সিস সুদান হালদার।

অনুষ্ঠানটিতে এ আসনের তিন প্রার্থী দলের পরিকল্পনা ভোটাদের সামনে তুলে ধরার পাশাপাশি ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এতে শ্রমিক-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীসহ সহস্রাধিক ব্যক্তি অংশ নেন।

জাতীয় সংসদ নির্বাচন
সর্বাধিক পঠিত
  1. পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
  2. মিরপুরের বৃদ্ধার মৃত্যুর ঘটনা জুডিশিয়াল তদন্ত চেয়ে রিট
  3. মোহাম্মদপুরে নারীদের থেকে ছিনতাই, যেভাবে ধরা পড়ল দুই অভিযুক্ত
  4. স্বামীর লাশ নিয়ে ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্ত্রী ও চালক নিহত
  5. আপনার স্বামীর যে শাস্তি হবে, একই শাস্তি আপনারও হবে : স্বপ্নাকে বিচারক
  6. বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x