Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ওছমান হারুন মাহমুদ, ফেনী
১৬:৫২, ০৯ ডিসেম্বর ২০১৮
ওছমান হারুন মাহমুদ, ফেনী
১৬:৫২, ০৯ ডিসেম্বর ২০১৮
আপডেট: ১৬:৫২, ০৯ ডিসেম্বর ২০১৮
আরও খবর
জাতীয় নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু ১৭ মে
শপথ নিলেন নতুন দুই সংসদ সদস্য
হাসিনা-কাদের-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট
নারীদের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা দিতে জাতিসংঘের আহ্বান

সিট নিয়ে বানরের পিঠা ভাগ সম্ভব নয় : কাদের

ওছমান হারুন মাহমুদ, ফেনী
১৬:৫২, ০৯ ডিসেম্বর ২০১৮
ওছমান হারুন মাহমুদ, ফেনী
১৬:৫২, ০৯ ডিসেম্বর ২০১৮
আপডেট: ১৬:৫২, ০৯ ডিসেম্বর ২০১৮
ফেনী পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

মনোনয়ন না পেয়ে কেউ কেউ অসন্তুষ্ট হলেও আসন নিয়ে বাণিজ্য সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি বলছি যে এখানে সিট নিয়ে বানরের পিঠা ভাগ সম্ভব নয়। যিনি জেতার মতো, সার্ভে রিপোর্টে যার বিষয়টা যাচাই-বাছাই করে পাওয়া গেছে, সার্ভে রিপোর্টে যার জেতার সম্ভাবনা আমরা তাকেই মনোনয়ন দিয়েছি।’

আজ রোববার দুপুরে ফেনী পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘এখানে একটু দুঃখ তো থাকবেই। কষ্ট থাকবে, অভিযোগ থাকবে। এগুলো আশা করি ঠিক হয়ে যাবে। ক্ষোভ প্রশমন হবে। অনেক সময় চারজনই যোগ্য লোক, সেখানে একজনকে দিতে হয়। বাকি তিনজন যোগ্য লোকের মনে কষ্ট থাকবে, ক্ষোভ থাকবে। সেটা আমরা ম্যানেজ করার চেষ্টা করছি।’

তবে ক্ষমতায় এলে মনোনয়নবঞ্চিতদের সম্মানিত করার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখন সরকার যদি ক্ষমতায় আসে, আমরা যদি এই জোট পুনরায় ক্ষমতায় আসি, তাহলে জোটের যে প্রার্থীরা, শরিকরা বঞ্চিত হয়েছে, আমার বিশ্বাস, আমরা তাদের সম্মানিত করতে পারব। সেটা আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার মাথায় আছে। আমাদের দলের যারা মনোনয়নবঞ্চিত, আমাদের শরিকদেরও যারা মনোনয়ন বঞ্চিত, ক্ষমতায় ফিরে এলে আমরা তাদেরও মর্যাদার আসন দেওয়ার, মূল্যায়ন করার চেষ্টা আমরা করব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘মন্ত্রী-এমপি হিসেবে আমি কোনো সুযোগ-সুবিধা নিচ্ছি না। আচরণবিধি লঙ্ঘন করছি না। আমি আচরণবিধি মেনেই চলছি। খালেদা জিয়া আদালতের আদেশে কারাগারে আছেন। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’

আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এরশাদের বিদেশে যেতে কোনো বাধা নেই। আজও ইচ্ছা করলে তিনি বিদেশ যেতে পারবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে নির্বাচনের যে পরিবেশ, এই পরিবেশটা বিঘ্নিত হবে না, যদি বিএনপি বিঘ্নিত না করে। তারা তাদের নিজেদের ঘরেই এলোমেলো অবস্থায় আছে। তাদের গুলশান অফিস, পল্টন অফিস বারবার আক্রান্ত হচ্ছে। বারবার তালা লাগছে। এখন তো এটা ঐক্যফ্রন্ট এবং বিএনপির অভ্যন্তরীণ সমস্যা। বিশেষ করে বিএনপির। তারাই তো মূল দল ঐক্যফ্রন্টের। লন্ডন থেকে নির্দেশ আসে, সেই নির্দেশেই কামাল সাহেবসহ অন্য যারা আজকে ঐক্যফ্রন্ট পরিচালিত করছে। এখন মনোনয়ন নিয়ে আমি যে কথা বলেছি, আজকে সেটাই তো সত্য। সেটাই তো সত্য বলে প্রমাণিত হচ্ছে। কারণ তাদের দলের মনোনয়নবঞ্চিতরা গুলশান অফিসে হামলা চালাচ্ছে। ভাংচুর করছে। সেটি তো ভিডিও ফুটেজ আছে। নাথিং সিক্রেট হিয়ার। এভরিথিং ইজ ওপেন সিক্রেট।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘তোপের মুখে বারবার পড়ছেন বিএনপির মহাসচিব। তো এই অবস্থায় তারা তাদের সংকটের জন্য যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ায়, তাহলে দেশে এমন কোনো সংকট নেই বা হবে এমন কোনো আশঙ্কা নেই। এবং নির্বাচনী পরিবেশের কোনো সংকট নেই। সংকট বিএনপির অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ সংকটের জন্যই তারা যদি  নির্বাচন থেকে সরে না দাঁড়ায়, তাহলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী বাংলাদেশ একটা ক্রেডিবল ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটা সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন করবে নির্বাচন কমিশন।’

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আক্তার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ জাহানারা বেগম সুরমা, ফেনী পৌর মেয়র হাজি আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

ওবায়দুল কাদের জাতীয় সংসদ নির্বাচন
সর্বাধিক পঠিত
  1. প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, গড়ে তোলা হবে ‘প্রবাসী সিটি’
  2. নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২
  3. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  4. হামলার অভিযোগে ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেতা, ছাত্রদলের অস্বীকার
  5. সকালের মধ্যে দেশের ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  6. ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x