Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:১৪, ০৮ ডিসেম্বর ২০১৮
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:১৪, ০৮ ডিসেম্বর ২০১৮
আপডেট: ১৭:১৪, ০৮ ডিসেম্বর ২০১৮
আরও খবর
শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন : পানিসম্পদমন্ত্রী 
অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি
‘শহীদ জিয়ার আত্মবিশ্বাসই ছিল স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি’
অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল

শাহ মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:১৪, ০৮ ডিসেম্বর ২০১৮
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:১৪, ০৮ ডিসেম্বর ২০১৮
আপডেট: ১৭:১৪, ০৮ ডিসেম্বর ২০১৮
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিল করে শেখ আব্দুল্লাহকে দেওয়ার দাবিতে শনিবার সিরাদিখানের নিমতলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিল করে শেখ আব্দুল্লাহকে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার দুপুর ১টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ঝাড়ু হাতে বিক্ষোভ করেন শেখ আব্দুল্লাহর সমর্থকরা। এ সময় শাহ মোয়াজ্জেম হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা।

এর আগে শেখেরনগরে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে এক সভায় অংশ নেন শেখ আব্দুল্লাহ। সভায় তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই বিএনপির জন্য কাজ করে আসছি। পাশে থাকার জন্য চেষ্টা করেছি। সম্প্রতি দল যেই সিদ্ধান্ত নিয়েছে, বিএনপির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে যে সার্কুলার ছিল তাতে তৃণমূলের মতামতকে প্রধান্য দেওয়ার বিষয় ছিল। আমি মনে করি, আমি সার্কুলারের সব বিষয়ে পাস করেছিলাম। তারপরও কেন আমাকে (মনোনয়ন) দেওয়া হলো না তা জানা নেই।’

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিল করে শেখ আব্দুল্লাহকে দেওয়ার দাবিতে শনিবার সিরাদিখানের নিমতলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

‘২০০৮ সালে হিন্দু সম্প্রদায়ের ১০ হাজার লোককে আমি বিএনপিতে যোগদান করাতে সক্ষম হই। এ আসনে ২০০৮ সালের নির্বাচনে শাহ মোয়াজ্জেম হোসেন পরাজিত হন। অথচ আজ আবার তাঁকেই মনোনয়ন দেওয়া হলো। তিনি অসুস্থ, ঠিক মতো হাঁটতে পারেন না।’ সেই ব্যক্তিকে কীভাবে মনোনয়ন দেওয়া হলো প্রশ্ন তোলেন শেখ আব্দুল্লাহ।

শেখ আব্দুল্লাহ বলেন, তৃণমূলের মূল্যায়ন করতে হলে গুলশান অফিসে বসে বিবেচনা করলে হবে না। তৃণমূলকে মূল্যায়ন না করলে ঐক্যবদ্ধভাবে জবাব দেওয়ার প্রয়োজন আছে। সভায় দাবি না মানলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণহারে নেতাকর্মীদের পদত্যাগের হুমকি দেন তিনি।

পরে শেখ আব্দুল্লাহর সমর্থকরা ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। তারা বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাঁর মনোনয়ন প্রত্যাহার করার দাবি জানান।

সভায় সিরাজদিখান থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদুর রহমান, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক হায়দার আলী, লতব্দী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান যুবদলের সাধারণ সম্পাদক আবুল বাসার, সিরাজদিখান ছাত্রদলের আহ্বায়ক অহিদুল ইসলাম, বীরতারা ইউনিয়ন সভাপতি সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x