Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৯:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৫
আরও খবর
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী নেতাদের হত্যার হুমকি, প্রতিবাদে ধর্মঘট
পটুয়াখালীতে সাকিল মৃধা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধায় গণপিটুনিতে দুজন নিহত
স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা
সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

মানিকগঞ্জে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্ত্রী আটক

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৯:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চরজামালপুর গ্রামে গত রোববার রাতে শহিদুল ইসলাম (৩৫) নামের এক কৃষিশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

এই ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্ত্রী নাজমা আক্তারকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহত শহিদুল চর জামালপুর গ্রামের আবদুস সালামের ছেলে। 

স্বজন ও স্থানীয় লোকজন জানান, শহিদুল ও নাজমার এক ছেলে ও দুই মেয়ে। কিছুদিন ধরে নাজমার সঙ্গে একই গ্রামের তারা মিয়ার (৩৬) পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবারে ও এলাকায় জানাজানি হয়। ঈদের পর তাঁরা দুজনে বিয়ে করতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শহিদুল টের পেয়ে তাঁদের বাধা দিয়ে নাজমাকে বাড়ি ফিরিয়ে আনেন। এ নিয়ে শহিদুলের সঙ্গে নাজমার ঝগড়া হয়। রোববার রাতে নিজ ঘরে শহিদুল ও নাজমা ঘুমিয়ে পড়েন।

আজ সোমবার সকালে ঘরের বারান্দায় গলায় ওড়না পেঁচানো শহিদুলকে খাটের ওপর অর্ধঝুলন্ত অবস্থায় দেখেন বাড়ির লোকজন। সেখান থেকে নিচে নামিয়ে দেখেন শহিদুল আর বেঁচে নেই। 

এদিকে শহিদুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে নাজমা প্রচার করতে থাকলে এলাকাবাসী তাঁকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়।

শহিদুলের স্বজনরা অভিযোগ করে বলেন, পরকীয়া প্রেমে বাধা দূর করতে নাজমা ও তারা মিয়া পরিকল্পিতভাবে শহিদুলকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার ঘটনা সাজিয়েছেন।

স্থানীয় বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান সোহেল জানান, শহিদুলকে যেভাবে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার কথা বলা হচ্ছে তাতে সন্দেহ রয়েছে। খাটের ওপর থেকে বারান্দার চালের উচ্চতা দুই থেকে আড়াই হাত হবে। এই উচ্চতায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা সম্ভব নয় বলেও জানান তিনি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শহিদুলের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাজমাকে আটক করা হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
  2. প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির
  3. ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  4. শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে : অর্থমন্ত্রী
  5. কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির হাসপাতালে মৃত্যু
  6. বোরকা পরে বাজারে ম্যাজিস্ট্রেট, ৭ দোকানিকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x