Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:০০, ০১ অক্টোবর ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:০০, ০১ অক্টোবর ২০১৮
আপডেট: ২৩:০০, ০১ অক্টোবর ২০১৮
আরও খবর
এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
বেনজীর আহমেদকে শিগগিরই দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে ভারি বর্ষণের শঙ্কাও
১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিতে দিতে নেতার মৃত্যু

সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:০০, ০১ অক্টোবর ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:০০, ০১ অক্টোবর ২০১৮
আপডেট: ২৩:০০, ০১ অক্টোবর ২০১৮
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি হান্নান মাতুব্বরের (ইনসেটে) জানাজা আজ সোমবার বাদ আছর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর গতকাল রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পায় বিএনপি। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসতী ইউনিয়ন থেকে সেই জনসভায় যোগ দিয়েছিলেন একদল নেতাকর্মী। দুপুর ২টায় জনসভা শুরু হয়ে চলে সাড়ে ৫টা পর্যন্ত।

জনসভা শেষ হলেও একজন ফিরবেন না আর কোনোদিন। তিনি হলেন ফুলসতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি হান্নান মাতুব্বর। এখন তাঁর লাশ নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে রাজনৈতিক যোদ্ধাদের। 

নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ এনটিভি অনলাইনকে বলেন, গতকাল জনসভা চলাকালে খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে, দিতে হবে- বলে স্লোগান দিচ্ছিলেন হান্নান মাতুব্বর। একপর্যায়ে তিনি জনসভাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

একই কথা জানিয়ে ফুলসতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির মিয়া এনটিভি অনলাইনকে বলেন, গতকাল জনসভায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে মাটিতে পড়ে যান হান্নান মাতুব্বর। সেখান থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের তত্ত্বাবধানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হান্নান মাতুব্বরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এদিকে হান্নান মাতুব্বরের জানাজা আজ সোমবার বাদ আছর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, আবুল খায়ের ভূইয়া, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, কাজী রওনক হোসেন, শামসুজ্জামান সুরুজ, মোহাম্মদ শামীম, তকদীর হোসেন জসীমসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়।

মরহুমের লাশ নিয়ে তাঁর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধারা। কাল মঙ্গলবার সকাল ৮টার দিকে নগরকান্দার রানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পোড়াদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নগরকান্দা উপজেলা বিএনপি ও উপজেলার সব ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সব নেতৃবৃন্দকে জানাজায় উপস্থিত থাকার জন্য নগরকান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বিবৃতিতে বলেন,  বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী হান্নান মাতুব্বরের উদ্যম, ত্যাগ ও সাহসী ভূমিকা স্থানীয় নেতাকর্মীদের সব সময় অনুপ্রেরণা যোগাবে।

সর্বাধিক পঠিত
  1. বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  2. উজানের পাহাড়ি ঢলে বাজার প্লাবিত, বিপৎসীমার ওপরে চেল্লাখালি নদী
  3. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. ৯০-কে নাকচ করে জুলাইয়ের বয়ানে আটকে থাকা যাবে না : তথ্যমন্ত্রী
  5. লঘুচাপের ফলে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. অলিগার্কদের ধ্বংস করা সরকারের অন্যতম লক্ষ্য : স্থানীয় সরকারমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x