Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
১৮:৩৯, ১৩ আগস্ট ২০১৮
সোহেল হাফিজ, বরগুনা
১৮:৩৯, ১৩ আগস্ট ২০১৮
আপডেট: ১৮:৩৯, ১৩ আগস্ট ২০১৮
আরও খবর
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে আরও ১৮৩১ মামলা
চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
নাটোরে জেনারেল হাসপাতালসহ দুটি সরকারি প্রতিষ্ঠানে চুরি
খুলনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

বরগুনায় গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

সোহেল হাফিজ, বরগুনা
১৮:৩৯, ১৩ আগস্ট ২০১৮
সোহেল হাফিজ, বরগুনা
১৮:৩৯, ১৩ আগস্ট ২০১৮
আপডেট: ১৮:৩৯, ১৩ আগস্ট ২০১৮
বরগুনা সদর উপজেলার দক্ষিণ হেউলিবুনিয়া এলাকায় গণপিটুনির শিকার মো. আল-আমিন। ছবি : এনটিভি

বরগুনায় গণপিটুনিতে আহত ও হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আল-আমিন (৩০) মারা গেছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা সদর উপজেলার দক্ষিণ হেউলিবুনিয়া এলাকায় গণপিটুনির শিকান হয় আল-আমিন। তিনি দক্ষিণ হেউলিবুনিয়া এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে। আল-আমিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দক্ষিণ হেউলিবুনিয়া এলাকার বিপুল হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় অধিবাসী জানায়, আল-আমিন দীর্ঘদিন ধরে দক্ষিণ হেউলিবুনিয়া ও এর আশপাশ এলাকায় ইভ টিজিং, নিরীহ মানুষকে মারধর ও ভয়-ভীতি প্রদান, মাদক ব্যবসাসহ নানা অপরাধে সরাসরি জড়িত ছিল। তার উৎপাতে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। অতিষ্ঠ ছিল স্কুলগামী কিশোরীরাও। আল-আমিনের  বিষয়ে একাধিকবার তার পরিবারের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি স্থানীয় অধিবাসীরা। আল-আমিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলেও মিলেনি কাঙ্ক্ষিত প্রতিকার।

এরপর আল-আমিনের বেপরোয়াপনায় অতিষ্ঠ এলাকাবাসী রোববার সন্ধ্যায় দক্ষিণ হেউলিবুনিয়া এলাকার একটি দোকানে সামনে তাকে পিটুনি দিয়ে চোখ উৎপাটনের চেষ্টা করে। এ সময় আল-আমিনের স্বজনদের কাছে খবর পেয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. গোলাম আহাদ সোহাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। রাত ৩টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আল-আমিন।

মারা যাওয়ার আগে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নীহার রঞ্জন বৈদ‍্য সাংবাদিকদের বলেছিলেন, মারধরের শিকার আল-আমিনের সারা শরীরে আঘাতের চিহ্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, আল-আমিনকে গণপিটুনি দেওয়ার কথা তিনি শুনেছেন। তবে মারা যাওয়ার বিষয়টি তিনি এখনো অবগত নন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত
  1. বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  2. উজানের পাহাড়ি ঢলে বাজার প্লাবিত, বিপৎসীমার ওপরে চেল্লাখালি নদী
  3. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. ৯০-কে নাকচ করে জুলাইয়ের বয়ানে আটকে থাকা যাবে না : তথ্যমন্ত্রী
  5. লঘুচাপের ফলে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. অলিগার্কদের ধ্বংস করা সরকারের অন্যতম লক্ষ্য : স্থানীয় সরকারমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x