Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফারুক হোসেন, দিনাজপুর
১৫:১২, ০৯ আগস্ট ২০১৮
ফারুক হোসেন, দিনাজপুর
১৫:১২, ০৯ আগস্ট ২০১৮
আপডেট: ১৫:১২, ০৯ আগস্ট ২০১৮
আরও খবর
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৭
আদালত এড়াতে শিবিরনেতার অসুস্থতার দাবি
খালেদা জিয়াকে ঈদে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ কারাগারে
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে আরও ১৮৩১ মামলা
চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

ভ্যানচালককে কুপিয়ে খুন, পরে ‘খুনিকে’ পুড়িয়ে হত্যা

ফারুক হোসেন, দিনাজপুর
১৫:১২, ০৯ আগস্ট ২০১৮
ফারুক হোসেন, দিনাজপুর
১৫:১২, ০৯ আগস্ট ২০১৮
আপডেট: ১৫:১২, ০৯ আগস্ট ২০১৮
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার পর এক ‘মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে’ পুড়িয়ে মেরেছে গ্রামবাসী। ছবি : এনটিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর জের ধরে হত্যায় জড়িত সন্দেহে এক ‘মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে’ পুড়িয়ে মেরেছে গ্রামবাসী। 

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শালবাগান ও কবিরাজহাট এলাকায় এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম সুরুজ মিয়া। আর সন্দেহভাজন হিসেবে যাকে হত্যা করা হয়েছে, তার নাম রবিউল ইসলাম। তাদের উভয়ের বাড়ি উপজেলার গ্রামে শালবাগান এলাকায়। রবিউলের বিরুদ্ধে এর আগেও মানুষকে কুপিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন জানান, আজ ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন সুরুজ মিয়া। এ সময় তিনি হামলার শিকার হন। স্থানীয়রা দাবি করেছে, রবিউল এ কাজ করেছে। এতে সুরুজ ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার পর একই এলাকার একটি মুরগির ফার্মের নৈশপ্রহরী শহিদ ও তাঁর তিন বছরের শিশুপুত্র একরামুল হক শামিমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। সেটিও রবিউল করেছে বলে দাবি করেছে স্থানীয় জনতা। এ দুটি ঘটনা ঘটিয়ে রবিউল পালিয়ে যায়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইউএনও।

সুরুজ মিয়ার হত্যার খবরে জনতা ক্ষুব্ধ হয়ে ভোর থেকে আগুন জ্বালিয়ে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সকাল পৌনে ৮টার দিকে রবিউলকে উপজেলার কবিরাজহাট এলাকা থেকে আটক করে জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। 

সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহায়তায় আগুন নিভিয়ে উদ্ধার করা হয় রবিউলের পোড়া দেহ।

অবরুদ্ধ রাস্তায় প্রায় তিন ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জনতা রবিউল ইসলামের বসতবাড়িও গুঁড়িয়ে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় জনতার ক্ষোভ থেকে রক্ষা পেতে রবিউলের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন পালিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, কিছুদিন আগে সুরুজ মিয়ার ভাতিজা চা দোকানদার বসির উদ্দিনকেও কুপিয়ে হত্যা করা হয়। সে ঘটনায় রবিউল ছিল প্রধান সন্দেহভাজন। এ ছাড়া আরো কয়েক ব্যক্তিকে রবিউল কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে দাবি করে জনতা। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আকতার হামিদ খান জানান, সকালে তিনি খবর পান, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এক পথচারীকে কুপিয়ে হত্যা করেছে। পরে স্থানীয় জনগণ সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির গায়ে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পোড়া দেহ উদ্ধার করেন।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রাখা হয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x