Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:৩৮, ৩০ জুলাই ২০১৮
আপডেট: ১৮:৫৮, ৩০ জুলাই ২০১৮
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:৩৮, ৩০ জুলাই ২০১৮
আপডেট: ১৮:৫৮, ৩০ জুলাই ২০১৮
আরও খবর
শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন : পানিসম্পদমন্ত্রী 
অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি
‘শহীদ জিয়ার আত্মবিশ্বাসই ছিল স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি’
অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল

বরিশালে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মনীষা

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:৩৮, ৩০ জুলাই ২০১৮
আপডেট: ১৮:৫৮, ৩০ জুলাই ২০১৮
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:৩৮, ৩০ জুলাই ২০১৮
আপডেট: ১৮:৫৮, ৩০ জুলাই ২০১৮

ভোট গ্রহণ শেষের ঠিক আধা ঘণ্টা আগে অনিয়ম, কারচুপিসহ নানা অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাসদের মেয়র প্রার্থী (মই মার্কা) ডা. মনীষা চক্রবর্ত্তী।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার বরিশাল নগরের ফকিরবাড়ি রোডে বাসদের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ  ঘোষণা দেন মনীষা।

সকাল ৮টা থেকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে মনীষা জানান, তিনি নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, কেন্দ্র দখল, ক্ষমতাসীন দলের সন্ত্রাসের কারণে সরে দাঁড়িয়েছেন। এর আগে মনীষা জাল ভোট দেওয়ার প্রতিবাদ করতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে শারীরিক ভাবে লাঞ্ছিত হন। তিনি অভিযোগ করেন, এই সময় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তাঁর একটি হাত ভেঙে গেছে বলেও অভিযোগ করেন বাসদের এই প্রার্থী।

সকাল সাড়ে ৯টার দিকে সরকারি মহাবিদ্যালয় ভোটকেন্দ্রে তাঁর ওপর এই হামলা চালনো হয়। ওই সময় মনীষা অভিযোগ করেন, সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি দেখতে পান, সেখানে নৌকা মার্কার পক্ষে জাল ভোট দেওয়া হচ্ছে। নৌকা মার্কায় আগে থেকে সিলমারা ব্যালট পেপার দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় আওয়ামী লীগের পোলিং এজেন্টরা তাঁর ওপর চড়াও হয়। তাঁকে মারধর করে মেঝেয় ফেলে দেয় তারা। এ ঘটনায় মনীষার বাঁ হাতে আঘাত লাগে। হাতে ব্যান্ডেজ করা হয়েছে।

হামলার ঘটনায় বরিশাল সিটি নির্বাচন স্থগিত করার দাবি জানান বাসদের মেয়র প্রার্থী মনীষা।

এর আগে ভোট গ্রহণ শুরুর চার ঘণ্টার মাথায় নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মজিবর রহমান সরোয়ার। সকালে ভোট দেওয়ার পরই গণমাধ্যমের সঙ্গে আলাপে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছিলেন বিএনপির এই প্রার্থী।  

পরে দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবের এসে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়র পদপ্রার্থী। এ সময় তিনি বলেন, ‘সকাল থেকে ৭০-৮০টি কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেয়নি। অন্য যেসব কেন্দ্রে পোলিং এজেন্টরা প্রবেশ করেছে, সেখানে সবাই মিলে সিল করেছে, নৌকার মার্কার সিল করেছে। এসব কারণেই নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।’

নির্বাচন কমিশন সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনে দুই লাখ ৪২ হাজার ৬৬৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২১ হাজার ৪৩৬ ও নারী ভোটার এক লাখ ২০ হাজার ৭৩০ জন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (নৌকা), বিএনপির মো. মজিবর রহমান সরোয়ার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান মাহবুব (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবুল কালাম আজাদ (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনীষা চক্রবর্ত্তী (মই) ও জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল)।

বরিশাল সিটিতে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এখানে ১২৩টি ভোটকেন্দ্র ও ৭৫০টি ভোটকক্ষ রয়েছে।

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x