Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৫, ৩০ জুন ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৫, ৩০ জুন ২০১৮
আপডেট: ২৩:১৫, ৩০ জুন ২০১৮
আরও খবর
ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া
রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
বাংলা কিউআর রিলস প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্যাংক
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ
প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত

ফরিদপুরে স্কুলছাত্র অন্তরের হত্যাকারীদের বিচারের দাবি

সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৫, ৩০ জুন ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৫, ৩০ জুন ২০১৮
আপডেট: ২৩:১৫, ৩০ জুন ২০১৮
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর অন্তরের হত্যার ঘটনায় দোষীদের বিচার দাবিতে শনিবার মানববন্ধন করে এলাকাবাসী। ছবি : এনটিভি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলাউদ্দীন মাতুব্বার অন্তরের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার তালমা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে ও তাঁর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবার চৌধুরী লাবু। তিনি বলেন, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলাউদ্দীন মাতুব্বার অন্তর হত্যার ঘটনা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা নৃশংস হত্যাকাণ্ড। কেউ এ ঘটনাকে রাজনীতির দিকে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন না। যারা অন্তরকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা মাননীয় সংসদ উপনেতার এলাকা, এখানে এ ধরনের হত্যাকাণ্ড আর দেখতে চাই না। তাই অন্তরের হত্যাকারীরা যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতা ওদুদ মাতুব্বার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের নেতা মারুফ হোসেন চৌধুরী বকুল, সালথা উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী জানেই মারজানা সারমিন, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম সাইদুল ইমাম মজনু, সাধারণ সম্পাদক মজিবর মৃধা, উপজেলা যুবলীগের নেতা দেলোয়ার হোসেন ফকির, আজাদ হোসেন, সালথা উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, খন্দকার সাজ্জাদ হোসেন, উপদপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান মোল্যা, যুবলীগের নেতা সোহেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ নয়ন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নিহত অন্তরের পরিবারের সদস্যসহ কয়েক হাজার এলাকাবাসী উপস্থিত ছিল।

গত ৭ জুন তারাবি নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় অন্তর। সে তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পড়ত। তার বাবা প্রবাসী আবুল হোসেন। ৭ জুন রাতেই গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধ করে অন্তরকে হত্যা করা হয়।

পরদিন রাতে মোবাইল ফোনের মাধ্যমে অন্তরের মা জান্নাতী বেগমের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পুলিশের সহায়তায় অপহরণকারীদের কথা মতো নির্ধারিত স্থানে এক লাখ ৪০ হাজার টাকা রাখা হলে পুলিশের সামনেই টাকা নিয়ে যায় অপহরণকারী চক্রের দুই সদস্য। ছেলেকে ফেরত পাওয়ার আশায় টাকা নিতে বাধা না দিলেও ফেরত আসেনি ছেলে অন্তর।

এদিকে মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে খোকন, শাহ আলম ও সুজন নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার গ্রেপ্তার করা হয় মাহবুব আলম নামের অপর একজনকে। তাঁর দেওয়া তথ্যানুসারে পাগলপাড়া গ্রামের নির্জন একটি মাঠ থেকে মাটিতে পুঁতে রাখা অন্তরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ পর্যন্ত এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের শুভেচ্ছা বিনিময়
  2. অতি ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আইসক্রিম-শ্যাম্পুসহ ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  4. সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী
  5. উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িতের অভিযোগ, মামুন রিমান্ডে
  6. বন্দি পলায়ন, বরখাস্ত হলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x