Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
১৭:২৫, ০৬ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ২০:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
১৭:২৫, ০৬ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ২০:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০১৫
আরও খবর
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
রামিসা হত্যা মামলায় ডলারের সম্পৃক্ততা নেই, মন্তব্য বাবা হান্নান মোল্লার
টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
লিচুগাছের ডাল ভাঙায় শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

টিস্যু দিয়ে মুখ মুছে ৩৫ জন অচেতন

শ. ম সাজু, রাজশাহী
১৭:২৫, ০৬ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ২০:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
১৭:২৫, ০৬ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ২০:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০১৫
রাজশাহী সিটি বাইপাস পশুর হাটে হোটেলে খাওয়ার পর টিস্যুতে মুখ মুছে অচেতন কয়েকজন গরুর ব্যবসায়ী ও ট্রাকচালক। ছবি : এনটিভি

রাজশাহী সিটি বাইপাস পশুরহাটে হোটেলে খাওয়া শেষে টিস্যুতে মুখ মুছে ৩৫ জন গরুর ব্যবসায়ী ও ট্রাকচালক অচেতন হয়ে পড়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

urgentPhoto

অসুস্থ ২৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সিটি বাইপাস পশুরহাটের জাফরের হোটেলে খাবার খাওয়ার পর হোটেল থেকে দেওয়া টিস্যুতে মুখ মুছে অচেতন হয়ে পড়েন তাঁরা। তাঁদের কয়েকজনের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার সাসপুর গ্রামে।

এ ঘটনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ হোটেল মালিক জাফরের ছেলে ফয়সালসহ চার কর্মচারীকে আটক করেছে। তবে ঘটনার পরপরই হোটেল মালিক জাফর সটকে পড়েছেন।

প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হওয়া গরু ব্যবসায়ী লিটন জানান, সকাল ১০টার পর থেকে সিটি বাইপাস পশুর হাটে গরু কিনতে আসা পাইকারি ব্যবসায়ী এবং ট্রাকের চালক ও হেলপার মিলে ৪০ জন বিভিন্ন সময়ে হাটের ভেতরে অবস্থিত জাফরের হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খান। খাওয়া শেষে হোটেল থেকে প্রত্যেককে হাত ও মুখ মোছার জন্য টিস্যু দেওয়া হয়। টিস্যুতে মুখ মোছার পরে একে একে অচেতন হয়ে পড়েন গরুর ব্যবসায়ী, ট্রাকচালক ও সহকারীরা। এ ঘটনার পর হাটের অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতারা অসুস্থ ব্যক্তিদের দ্রুত উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাদের হাটের ফাঁকা স্থানে রাখা হয়। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গরু ব্যবসায়ীরা জানান, হোটেলের টিস্যুতে মুখ মুছে অন্তত ৩৫ জন অচেতন হয়ে পড়েছেন। এদের মধ্যে কামরুজ্জামান, সেলিম, সিদ্দিক, আমজাদ হোসেন, আবদুল হালিম, বেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, সাইদুর রহমান, জুয়েল, হারুন, ইকবাল হোসেন, খায়রুল ইসলাম, আবদুর রশিদ, কালু, জজমিয়া ও জাকারিয়াসহ ২৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সিটি বাইপাস পশুর হাটের ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, ‘এভাবে কখনো গণহারে ব্যবসায়ীদের অচেতন করার কথা শুনিনি। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে এ হাটে মানুষ আর আসতে চাইবে না।’

রাজশাহী সিটি পশুর হাটের ইজারাদার ও নগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু জানান, শনিবার রাতে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারি গরুর ব্যবসায়ীরা সিটি বাইপাস পশুরহাটে গরু কিনতে আসেন। আজ সকালে ৩৫ থেকে ৪০ জন গরুর ব্যবসায়ী জাফরের হোটেলে খাওয়া-দাওয়া করেন। এরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্য অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, গরু ব্যবসায়ীদের অচেতন হওয়ার ঘটনায় পুলিশ হোটেল মালিকের ছেলেসহ চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন দোকান মালিকের ছেলে ফয়সাল হোসেন, কর্মচারী গিয়াস উদ্দিন, সোহরাব হোসেন ও আবদুল হালিম। তবে পলাতক হোটেল মালিক জাফর আলী।

নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ব্যবসায়ীরা অসুস্থ হয়ে পড়লেও সঙ্গে থাকা অন্য লোকজন সজাগ থাকায় কারো কোনো টাকা-পয়সা খোয়া যাওয়ার ঘটনা ঘটেনি।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে অন্য কোথাও কিছু খেয়ে তাঁরা রাজশাহী সিটি পশুর হাটে আসেন। সকালে নাশতা করার পর এর প্রতিক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। খাবারের বিষক্রিয়ায় নাকি অজ্ঞান পার্টির তৎপরতায় ব্যবসায়ীরা অচেতন হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত
  1. ১৮ অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
  2. রামিসা হত্যা মামলায় ডলারের সম্পৃক্ততা নেই, মন্তব্য বাবা হান্নান মোল্লার
  3. ঘুঘু পাখির ছানা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
  4. যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া
  5. ‘ধর্ষিতার বাবা নয়, আমি গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছিলাম’
  6. গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x