Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৫, ১২ জুন ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৫, ১২ জুন ২০১৮
আপডেট: ২৩:১৫, ১২ জুন ২০১৮
আরও খবর
টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
লিচুগাছের ডাল ভাঙায় শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশালে গ্রেপ্তার
রাজধানীর গুলশানে স্পা সেন্টারে অভিযান চলিয়ে গ্রেপ্তার ২৮
আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান

ভিজিএফের চাল কম দেওয়ায় ইউনিয়ন পরিষদ ঘেরাও

সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৫, ১২ জুন ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৫, ১২ জুন ২০১৮
আপডেট: ২৩:১৫, ১২ জুন ২০১৮
ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বরাদ্দ করা ভিজিএফের চাল কম দেওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ ঘেরাও করা হয়। ছবি : এনটিভি

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বরাদ্দ করা ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ভিজিএফ উপকারভোগী ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদ (ইউপি) ঘেরাও করে রাখে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে চাল বিতরণ শুরু করা হয়।

ভিজিএফ উপকারভোগী ও এলাকাবাসী জানায়, সরকারি নিয়মানুযায়ী মাঝারদিয়া ইউনিয়নে ১ হাজার ৭৮৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ রয়েছে। প্রতি কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও সেখানে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব এবং ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমানের যোগসাজসে ছয়-সাত কেজি করে চাল বিতরণ করেন বলে মুরাটিয়া গ্রামের লিমন, নান্টু ও আরজু, কাগদি গ্রামের খলিল, ইশারত, নাজিম মোল্যাসহ ২০ থেকে ২৫ জন ভিজিএফ উপকারভোগী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

চাল বিতরণের সময় ২০ থেকে ২৫ জনের চাল পরিমাপ করার পর কম দেওয়ার বিষয়টি উপস্থিতিদের মধ্যে জানাজানি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ভিজিএফ উপকারভোগী ও এলাকাবাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, ইউপি সচিব ও ট্যাগ অফিসারকে ঘরের মধ্যে আটকে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউপি সচিব সাব্বির হাসান বলেন, পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত হয়ে চাল বিতরণ সম্পন্ন করেন।

উপজেলা সমবায় অফিসার ও ইউপি ট্যাগ অফিসার আব্দুর রহমান বলেন, আমি আসার আগেই এলাকাবাসী উত্তেজনার সৃষ্টি করে।

মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ চাল কম দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটি আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র।’

এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের অধীনে চাল বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত
  1. শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডের আগুন নিয়ন্ত্রণে
  2. টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
  3. ৭ অঞ্চলে সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  4. আর্জেন্টিনা সমর্থকদের হারাল ব্রাজিল
  5. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
  6. চাঁদপুরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x