অনুমোদনহীন ওষুধ রাখায় লাজ ফার্মাকে জরিমানা
অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে রাজধানীর কলাবাগানে অবস্থিত লার্জ ফার্মাকে আজ বৃহস্পতিবার চার লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে রাজধানীর কলাবাগানে অবস্থিত লার্জ ফার্মাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরেওষুধ প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে লাজ ফার্মাকে এই জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিট্রেট ফিরোজ আহমেদ জানান, লার্জ ফার্মা থেকে বেশ কিছু অনুমোদনহীন ওষুধ পাওয়া যায়, যা দেশের বাজারে বিক্রি করা নিষিদ্ধ।
ওষুধ প্রশাসনের কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, যে ওষুধগুলো উদ্ধার করা হয় তার সবই বাংলাদেশে উৎপাদিত হয়। তাঁরা বলেন, যেসব চিকিৎসক এসব ওষুধের নাম লেখেন তাঁরাও সমান অপরাধী। র্যাব এরপর কলাবাগানের তাজরীন ফার্মাসহ আশপাশের কয়েকটি ওষুধের দোকানে তল্লাশি করে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করে।

নিজস্ব প্রতিবেদক