Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২০:২২, ০৪ জুন ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
২০:২২, ০৪ জুন ২০১৮
আপডেট: ২০:২২, ০৪ জুন ২০১৮
আরও খবর
শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
রংপুরে সেতুর অভাবে দুর্ভোগে অর্ধ লাখ মানুষ
রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রাণঘাতী বছর ২০২৫ : ইউএনএইচসিআর
রাতে ৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত হার্ডার, যেসব কর্মসূচিতে অংশ নেবেন

অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে মার্কেটে মার্কেটে ডিসির হানা

সঞ্জিব দাস, ফরিদপুর
২০:২২, ০৪ জুন ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
২০:২২, ০৪ জুন ২০১৮
আপডেট: ২০:২২, ০৪ জুন ২০১৮
ফরিদপুর শহরের বিপণিবিতান পরিদর্শনে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। ছবি : এনটিভি

আসছে ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির বিরুদ্ধে বিপণিবিতানগুলোতে অভিযান চালিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়া। তিনি আগামী তিনদিনের মধ্যে ব্যবসায়ীদের পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করে বিক্রির নির্দেশ দিয়েছেন।

গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শহরের বিভিন্ন বিপণিবিতানে গিয়ে জেলা প্রশাসক এই নির্দেশ দেন। এ সময় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিয়ে প্রতারণা করায় ক্ষোভ প্রকাশ করেন উম্মে সালমা তানজিয়া।

জানা যায়, ঈদকে কেন্দ্র করে ফরিদপুর শহরের বিপণিবিতানগুলোতে ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে ইচ্ছে মতো দাম হাকিয়ে পণ্য বিক্রি করছেন, করছেন অতিরিক্ত মুনাফা। এ অভিযোগ জেলা প্রশাসকের কাছে গেলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে বিপণিবিতানগুলো পরিদর্শনে যান

এ সময় জেলা প্রশাসক ফ্যাশন ওয়ার্ল্ড, নকশী কাঁথা, জনতা স্টোরসহ বেশ কিছু তৈরি পোশাকের দোকানে গিয়ে ঘটনার সত্যতা পান।

দোকানগুলোতে গিয়ে দেখা যায়, এক হাজার ২০০ টাকা মূল্যের থ্রি পিস সাত হাজার ১০০ টাকা, এক হাজার ৭০০ টাকার জিন্সের প্যান্ট তিন হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শুধু থ্রি পিস, প্যান্টই নয় সব ধরনের পণ্যই নির্ধারিত মূল্যের চেয়ে তিন থেকে চার গুণ বেশি দামে বিক্রি করতে দেখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। আগামী তিনদিনের মধ্যে মূল্য সংশোধন করা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করে দেন তিনি।

উম্মে সালমা তানজিয়া বলেন, ‘বিপণিবিতানগুলোর ব্যবসায়ীরা ঈদকে কেন্দ্র করে ক্রেতা সাধারণের পকেট কাটছে বলে আমার কাছে অভিযোগ আসে। বিভিন্ন দোকান পরিদর্শন করে আমি এর সত্যতা পাই। ঈদকে কেন্দ্র করে এ ধরনের অনৈতিক ব্যবসা নিন্দনীয়। নিঃসন্দেহে এটা অপরাধ। আগামী তিনদিনের মধ্যে মূল্য সংশোধন করা না হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঈদের মতো একটা পবিত্র উৎসবকে কেন্দ্র করে ব্যবসায়ীদের এই অনৈতিক কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান, জেলা বাজার কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত
  1. নদীতে গোসল করতে নেমে বাড়ি ফেরা হলো না দুই বান্ধবীর
  2. রাতে ৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত হার্ডার, যেসব কর্মসূচিতে অংশ নেবেন
  4. টাকা না পেয়ে ঘরের টিন-বেড়া খুলে নিলেন পাওনাদাররা
  5. কম দামে ওষুধ বেচায় ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ
  6. অবৈধভাবে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা, দুজনের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x