Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২২:৩৭, ২৮ আগস্ট ২০১৫
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২২:৩৭, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ২২:৩৭, ২৮ আগস্ট ২০১৫
আরও খবর
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
রামিসা হত্যা মামলায় ডলারের সম্পৃক্ততা নেই, মন্তব্য বাবা হান্নান মোল্লার
টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
লিচুগাছের ডাল ভাঙায় শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
সাতক্ষীরার জোড়া খুন

‘নিহত আশরাফ নিরাপত্তা চেয়েছিলেন’

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২২:৩৭, ২৮ আগস্ট ২০১৫
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২২:৩৭, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ২২:৩৭, ২৮ আগস্ট ২০১৫

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চিংড়িখালী বৈরাগীর চকের খাসজমি নিয়ে সংঘর্ষে নিহত আশরাফ মীর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের সহায়তা চেয়েছিলেন বলে দাবি করেছেন তাঁর পুত্রবধূ।

আজ শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবে আশরাফ মীরের ছেলে হাসান মীরের স্ত্রী পারভিন সুলতানা দাবি করেন, ‘আমার শ্বশুর নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। তাতে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সুপারিশ করেছিলেন। ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তাঁকে জীবন দিতে হলো।’

তবে পুলিশ বলছে, তাদের বিষয়টি জানা নেই।

অভিযোগ রয়েছে, গত ২৪ আগস্ট ভোরে খাসজমি দখলের সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আশরাফ মীর, তাঁর শ্যালক ইসহাক গাজী ও সহযোগী আবুবকরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় প্রতিপক্ষ। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আশরাফ ও ইসহাক মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এসব মামলায় ৫০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে ওই এলাকার লোকজন বাড়ি ছেড়ে গেছে। 

আশরাফ মীরের পুত্রবধূ পারভীন সুলতানা বলেন, নিরাপত্তা চাওয়ার পর পুলিশ সাহায্য করা দূরে থাকুক, আশরাফ মীর ও ইসহাক পাঁড়ের প্রতি নির্দয় আচরণ করেছে। এমনকি জোড়া খুনের মামলায় পরিবারের সদস্য হাবিব, শহিদুল ইসলাম, তাইজুল, মেহেরুল ইসলাম, ইসরাইলসহ বেশ কয়েকজনকে আসামি করেছে।

পারভীন সুলতানা আরো দাবি করেন, ঘটনার দিন আশরাফ মীর নিরস্ত্র ছিলেন। তাঁকে লতাখালী সাঁকো এবং সুন্দরখালী ঘের এলাকা থেকে মারধর করতে করতে নিয়ে যাওয়া হয়। 

সে সময় মোবাইলে তোলা একটি ভিডিওচিত্র দেখিয়ে পারভীন সুলতানা বলেন, সে সময় আশরাফ মীর নিরস্ত্র ছিলেন। ছবিতে বরেয়া গ্রামের হাফিজের ছেলে ফারুক, বয়ারডাঙ্গার আনসার, গোলাম হোসেন, আবুল, নুবা এবং আবুল হোসেনকে দেখা গেছে। তারা আশরাফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করছে। 

অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি পারভীন পরিবারের লোকজনকে মামলা থেকে অব্যাহতির দাবি জানান। তিনি জানান, দশ বছরেরও বেশি সময় ধরে আশরাফ মীর চিংড়িখালী বৈরাগীর চকে বসবাস করে আসছিলেন। পরে তাঁকেসহ ১২০টি পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করা হয়। এর পেছনে ছিলেন করিম পাঁড়, আবুল হোসেনসহ কয়েকজন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাগর আলী এনটিভি অনলাইনকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়ে আশরাফ মীরের কোনো আবেদন সম্পর্কে তিনি জানেন না। এ মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত
  1. ১৮ অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
  2. রামিসা হত্যা মামলায় ডলারের সম্পৃক্ততা নেই, মন্তব্য বাবা হান্নান মোল্লার
  3. ঘুঘু পাখির ছানা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
  4. যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া
  5. ‘ধর্ষিতার বাবা নয়, আমি গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছিলাম’
  6. গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x