Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:৫৭, ২৫ এপ্রিল ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:৫৭, ২৫ এপ্রিল ২০১৮
আপডেট: ১৯:৫৭, ২৫ এপ্রিল ২০১৮
আরও খবর
বেইলি সেতু ভেঙে ট্রাক ও ইজিবাইক পানিতে
নেত্রকোনায় বজ্রাঘাতে মাদ্রাসা শিক্ষক ও সিএনজি চালক নিহত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল আপন দুই ভাইয়ের
নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত, আহত ৪
রংপুরে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু

নিরাময় কেন্দ্রে এসে লাশ হয়ে ফিরলেন রেজাউল

সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:৫৭, ২৫ এপ্রিল ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:৫৭, ২৫ এপ্রিল ২০১৮
আপডেট: ১৯:৫৭, ২৫ এপ্রিল ২০১৮
নিহত মো. রেজাউল করিম মোল্লা। ছবি : এনটিভি

ফরিদপুরের বোয়ালমারীতে ‘আলোর পথ’ নামের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক যুবক।

গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। পরে গতকাল রাতেই ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়।

নিহত যুবকের নাম মো.রেজাউল করিম মোল্লা (২৫)। তাঁকে গত ২০ এপ্রিল নিরাময় কেন্দ্রটিতে ভর্তি করা হয়।

নিরাময় কেন্দ্রটির মালিক মো. জাহিদ হাসান মোল্লা জানান, রেজাউল ঘুমের ওষুধে আসক্ত ছিলেন। গতকাল ঘুমের ওষুধ না পেয়ে তিনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। এক পর্যায়ে বিছানার রডের সঙ্গে নিজের মাথা সজোরে আঘাত করেন রেজাউল। পরে আহত রেজাউলকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মানতে নারাজ নিহতের পরিবার।

নিহতের চাচাতো ভাই শওকত হোসেন মুকুল জানান, রেজাউল কিছুটা অস্বাভাবিক থাকায় গত ২০ এপ্রিল তাঁকে বোয়ালমারীর আলোর পথ নামে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় নিরাময় কেন্দ্র থেকে ফোন দিয়ে জানানো হয় রেজাউলের অসুস্থতার খবর। কিন্তু রাত আটটার দিকে গিয়ে রেজাউলের মৃতদেহ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায় পড়ে থাকতে দেখা যায়। তিনি বলেন,‘এমন ভাবে আমার ভাই মৃত্যুবরণ করতে পারে না।’

যে নিরাময় কেন্দ্রে এই ঘটনা ঘটেছে সেটির নেই সরকারি নিবন্ধন। এ প্রসঙ্গে আলোর পথের পরিচালক মো.জাহিদ হাসান জানান, গত ৫/৬ মাস আগে ক্লিনিকটি চালু হয়। নিবন্ধনের জন্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। আগামী বুধবার নিবন্ধন সনদপত্র হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x