Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
২৩:০২, ১৯ এপ্রিল ২০১৮
ফজলে এলাহী, রাঙামাটি
২৩:০২, ১৯ এপ্রিল ২০১৮
আপডেট: ২৩:০২, ১৯ এপ্রিল ২০১৮
আরও খবর
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল করবে সরকার
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে তরুণ সমাজ
শিক্ষা ট্রাস্টের মাধ্যমে আদর্শ ও কর্মক্ষম মানুষ তৈরি হবে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

অপহরণের ৩২ দিন পর মুক্ত মন্টি ও দয়াসোনা চাকমা

ফজলে এলাহী, রাঙামাটি
২৩:০২, ১৯ এপ্রিল ২০১৮
ফজলে এলাহী, রাঙামাটি
২৩:০২, ১৯ এপ্রিল ২০১৮
আপডেট: ২৩:০২, ১৯ এপ্রিল ২০১৮

রাঙামাটির কুতুকছড়ি থেকে অপহরণের ৩২ দিন পর মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। দুইজনই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন হিল উইমেনস ফেডারেশনের নেত্রী।   

দুই নেত্রীর মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও অপহৃত মন্টি চাকমার বড় ভাই সুভাষ চাকমা।

মাইকেল চাকমা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার রাত পৌনে আটটায় খাগড়াছড়ি শহরের এপিবিএন স্কুল গেট থেকে মন্টি ও দয়াসোনাকে মুক্তি দেওয়া হয়। দুই নেত্রীকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ছাড়া পাওয়ার পর তাঁরা অভিভাবকদের সঙ্গে খাগড়াছড়ি থেকে বাড়ির পথে রওনা দিয়েছেন। এ ঘটনাটি ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেছেন এই ইউপিডিএফ নেতা।

মন্টি চাকমা হিল উইমেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং দয়াসোনা কেন্দ্রীয় কমিটির সদস্য।  

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা নিরন চাকমাও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিরন চাকমা জানান, দুই নেত্রীকে রাত আটটার দিকে পরিবার ও জনপ্রতিনিধিদের কাছে মুক্তি দেওয়া হয়েছে। এই বিষয়ে এখন আর কিছু বলতে চাই না।

মন্টি চাকমার বড় ভাই সুভাষ চাকমা বলেন, ‘তাদের দুইজনকে বাবা-মা ও জনপ্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে এটি নিশ্চিত। তবে বাড়ি না পৌঁছা পর্যন্ত এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। বিস্তারিত সকালে জানাব।’

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবীরের বিষয়টি চাইলে তিনি বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমেই খবর পেলাম। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’

গত ১৮ মার্চ রাঙামাটি জেলা শহরের নিকটবর্তী কুতুকছড়ি এলাকা থেকে অপহৃত হয়েছিলেন ইউপিডিএফের এর সহযোগী সংগঠন হিল উইমেনস ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা। ওই ঘটনার পর সংগঠনটির জেলা সংগঠক সচল চাকমা ই মেইলে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি প্রথম গণমাধ্যমকে জানান।

ইউপিডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছিল, ‘১৮ মার্চ সকাল সোয়া নয়টার দিকে সন্ত্রাসীরা খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক থেকে কয়েক শত গজ দূরে গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমাদের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। দুর্বৃত্তরা ছাত্রদের একটি মেসে আগুন ধরিয়ে দেয় এবং জঙ্গি গোষ্ঠী বোকো হারামের স্টাইলে হিল উইমেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে আবাসিকের বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের পূর্ব পাশের জঙ্গলে নিয়ে যায়।’

ইউপিডিএফ এই ঘটনার জন্য সংগঠন থেকে বেরিয়ে গিয়ে পৃথক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা ইউপিডিএফ (গণতান্ত্রিক) কে দায়ী করলেও তবে ইউপিডিএফ (গনতান্ত্রিক) বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছিল।

সর্বাধিক পঠিত
  1. বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  2. উজানের পাহাড়ি ঢলে বাজার প্লাবিত, বিপৎসীমার ওপরে চেল্লাখালি নদী
  3. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. ৯০-কে নাকচ করে জুলাইয়ের বয়ানে আটকে থাকা যাবে না : তথ্যমন্ত্রী
  5. লঘুচাপের ফলে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. অলিগার্কদের ধ্বংস করা সরকারের অন্যতম লক্ষ্য : স্থানীয় সরকারমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x