Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:১৯, ১৭ এপ্রিল ২০১৮
আপডেট: ১৯:৪৯, ১৭ এপ্রিল ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:১৯, ১৭ এপ্রিল ২০১৮
আপডেট: ১৯:৪৯, ১৭ এপ্রিল ২০১৮
আরও খবর
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে তরুণ সমাজ
শিক্ষা ট্রাস্টের মাধ্যমে আদর্শ ও কর্মক্ষম মানুষ তৈরি হবে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
মেধাপাচারকে ‘মেধা প্রবাহে’ রূপান্তরের পরিকল্পনা সরকারের

ফেসবুকে প্রেম, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে বিয়ে

সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:১৯, ১৭ এপ্রিল ২০১৮
আপডেট: ১৯:৪৯, ১৭ এপ্রিল ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:১৯, ১৭ এপ্রিল ২০১৮
আপডেট: ১৯:৪৯, ১৭ এপ্রিল ২০১৮
ফরিদপুর শহরে নদী গবেষণা ইনস্টিটিউটের স্টাফ কোয়াটারে মো. আশরাফ উদ্দিন সিংকু ও তাঁর স্ত্রী মার্কিন নাগরিক শ্যারন খান (ডানে)। ছবি : এনটিভি

মাস ছয়েক আগে ফেসবুকে পরিচয়। সেই পরিচয় রূপ নেয় প্রেমে। একপর্যায়ে প্রেমিকা জানতে পারেন, তাঁর প্রেমিকের মা অসুস্থ। তারপর হুট করে সুদূর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে এসেছেন মার্কিন নাগরিক শ্যারন খান (৪০)। বিয়ে করেছেন ঢাকার কবি নজরুল সরকারি কলেজের স্লাতকোত্তর শ্রেণির এক ছাত্রকে।

তরুণ বরের নাম মো. আশরাফ উদ্দিন সিংকু (২৬)। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে। বাবা মায়ের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে তিনি সবার বড় সন্তান। বাবা পানিসম্পদ মন্ত্রণালয়ের গাড়ি চালক। সে হিসেবে বাবাকে থাকতে হয় ঢাকায়। তবে তাঁর পরিবার থাকে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের স্টাফ কোয়াটারে। আর কনে শ্যারন যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকে চাকরি করেন। তাঁর পরিবারের সবাই মুসলমান।

এদিকে ঢাকায় বিয়ের পর কনে শ্যারনকে নিয়ে ফরিদপুরের বাড়িতে চলে আসেন আশরাফ। মার্কিন নারীকে বিয়ের ঘটনায় তাঁর পরিবারসহ গোটা এলাকা এখন আনন্দে ভাসছে। শত শত লোকজন শ্যারনকে দেখতে আসে। আর এ বিষয়টা দারুণ উপভোগ করেন শ্যারন। তিনিও এলাকার সবাইকে  আপন করে নেন এবং সবার খোঁজ-খবর নেন। ভাঙা ভাঙা গলায় বাংলা কথা বলেন।

ফরিদপুর শহরে নদী গবেষণা ইনস্টিটিউটের স্টাফ কোয়াটারে বর মো. আশরাফ উদ্দিন সিংকু ও শাশুড়ি নার্গিস আক্তারের সঙ্গে মার্কিন নাগরিক শ্যারন খান (মধ্যে)। ছবি : এনটিভি

এ ব্যাপারে বর আশরাফ উদ্দিন সিংকু জানান, ছয় মাস আগে ফেসবুকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মরত প্রথম শ্রেণির ব্যাংকার শ্যারন খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। নিয়মিত কথার বলার একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শ্যারন তাঁকে বিয়ে করার প্রস্তাব দেন। তিনি রাজি হন। এরই মধ্যে তাঁর মা হঠাৎ অসুস্থ হন। এই বিষয়টি জানতে পারেন শ্যারন। তখন শ্যারন তাঁর মায়ের পাশে থাকার জন্য ৬ এপ্রিল বাংলাদেশে চলে আসেন। ১০ এপ্রিল তাঁরা ঢাকায় মুসলিম রীতি-নীতি মেনে বিয়ে করেন। তাঁরা দুজনই মুসলমান হওয়ায় তাঁদের বিয়ে নিয়ে কোনো জটিলতা হয়নি।

আশরাফ উদ্দিন আরো বলেন, ‘আমার ও আমার বউয়ের বয়সের কিছুটা ব্যবধান থাকলেও আমরা দুজনকে দুজন পেয়ে খুবই খুশি। আমরা সবার কাছে দোয়া চাই।’

বাংলাদেশে আসা ও বাংলাদেশের ছেলেকে বিয়ে করার অনুভূতি জানতে চাইলে শ্যারন খান বলেন, ‘বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। আমার স্বামী, তাঁর পরিবার ও এ দেশের মানুষসহ গোটা পরিবেশ খুবই ভালো লেগেছে। ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর দ্রুত আবার এখানে ফিরে আসব।’

শ্যারন খান আরো বলেন, ‘আমি বাংলার প্রেমে পড়ে গেছি। এ দেশের মানুষের প্রেমে পড়ে গেছি।’  

এদিকে আশরাফের পরিবার শ্যারন খানের মতো বউ পেয়ে খুশিতে ব্যাকুল। পাড়াপ্রতিবেশীরাও শ্যারনকে দেখে মুগ্ধ। তারা এই বিয়েকে স্বাগত জানিয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

আশরাফের মা নার্গিস আক্তার বলেন, ‘এমন বউ পেয়ে আমি এত খুশি, তা বলার নয়। আমার ছেলেকে যদি বাংলাদেশে কোনো মেয়ের কাছে বিয়ে দিতাম তবু এত ভালো বউ হয়তো পেতাম না।’ তিনি বলেন, ‘শ্যারন আমাকে যখন আম্মু বলে ডাক দেয় তখন খুবই ভালো লাগে।’

ফরিদপুর শহরে নদী গবেষণা ইনস্টিটিউটের স্টাফ কোয়াটারে বর মো. আশরাফ উদ্দিন সিংকু ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মার্কিন নাগরিক শ্যারন খান (ডানে)। ছবি : এনটিভি

আশরাফদের প্রতিবেশী মাসুম বলেন, ‘আমরা প্রতিবেশী হিসেবে খুবই গর্বিত যে আমাদের প্রতিবেশী আশরাফ আমেরিকান এক মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। আমরা এখন তাদের দুজনের মঙ্গল কামনা করি তারা যেন সব সময় সুখে থাকে।’

আশরাফের বাবা মো. আলাউদ্দিন মাতুব্বর বলেন, ‘আমার স্ত্রীর অসুখের কথা শুনে সেই সূদুর আমেরিকা থেকে শ্যারন আমাদের কাছে ছুটে এসেছে। এতে আমরা এত খুশি হয়েছি তা বলার নয়। এরপর সে বাংলাদেশের সব কিছু দেখে আমাদের দেশের প্রেমে পড়ে গেছে।’

আলাউদ্দিন মাতুব্বর বলেন, ‘আমরা ওদের জন্য দোয়া করি, ওরা যেন ভালো থাকে। এ ছাড়া দেশের সবার কাছে আমার ছেলে ও ছেলের বউয়ের জন্য দোয়া চাই, ওরা যেন সুখে থাকে।’

এদিকে শ্যারনকে নিয়ে আজ ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন আশরাফ। কিছুদিনের মধ্যে শ্যারন ঢাকা থেকে যুক্তরাষ্ট্র চলে যাবেন।

সর্বাধিক পঠিত
  1. বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  2. উজানের পাহাড়ি ঢলে বাজার প্লাবিত, বিপৎসীমার ওপরে চেল্লাখালি নদী
  3. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. ৯০-কে নাকচ করে জুলাইয়ের বয়ানে আটকে থাকা যাবে না : তথ্যমন্ত্রী
  5. লঘুচাপের ফলে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. অলিগার্কদের ধ্বংস করা সরকারের অন্যতম লক্ষ্য : স্থানীয় সরকারমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x