Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২৩:২৭, ২৪ আগস্ট ২০১৫
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২৩:২৭, ২৪ আগস্ট ২০১৫
আপডেট: ২৩:২৭, ২৪ আগস্ট ২০১৫
আরও খবর
গাইবান্ধায় জুলাই যোদ্ধা ও এনসিপি সমর্থকদের মধ্যে হাতাহাতি
জুলাই সভায় বক্তব্য নিয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের হট্টগোল
জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না : ফয়জুল করিম
ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী ও টোকাই দিয়ে হামলা চালিয়েছে ছাত্রদল : শিবির সভাপতি
দেশে আরেকটি বিপ্লব আসন্ন : জামায়াত আমির

আবারও হোঁচট খেল সাতক্ষীরা বিএনপি

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২৩:২৭, ২৪ আগস্ট ২০১৫
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২৩:২৭, ২৪ আগস্ট ২০১৫
আপডেট: ২৩:২৭, ২৪ আগস্ট ২০১৫

সাংগঠনিক শূন্যতার মধ্যে আটকেপড়া সাতক্ষীরা জেলা বিএনপি কিছুটা এগোতে গিয়ে আবারও হোঁচট খেল। কেন্দ্রের নির্দেশনা পেয়ে মাত্র উপজেলাগুলোতে সংগঠন দাঁড় করানোর কাজে হাত দিতেই তা আবারও বন্ধ হয়ে গেছে। 

আজ সোমবার কেন্দ্র থেকে ফের জানিয়ে দেওয়া হয়েছে কার্যক্রম আপাতত স্থগিত রাখতে। এর কারণ কী তা অবশ্য জানেন না সাতক্ষীরার নেতারা।  

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ অক্টোবর থেকে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ও সৈয়দ ইফতেখার আলী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই দুই নেতার মধ্যে বিরোধ এতটাই চরমে ওঠে যে ‘যাকে দেখতে নারি তার চলন বাঁকা’ অবস্থার সৃষ্টি হয়। হাবিবুল ইসলাম হাবিব নিজেকে ঢাকা ও নিজ উপজেলা কলারোয়া নিয়ে ব্যস্ত থাকছিলেন। আর সৈয়দ ইফতেখার এই সুযোগে জেলার অন্যদের সংগঠিত করে নিজের ছায়ায় রাখার চেষ্টা করেও ব্যর্থ হন।  

এমন অবস্থায় ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের বর্ধিত সভা চলাকালে হাবিব ইফতেখারের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত হন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান।  এ ঘটনার পর হাবিব এবং তাঁর প্রায় ১০০ অনুসারীকে ওই মামলার আসামি করা হয়। মাঝখান দিয়ে সৈয়দ ইফতেখার নিজেকে ও তাঁর সহোদর সৈয়দ এখলেসার আলী বাচ্চুকে রক্ষা করেন। 

এদিকে  আমান হত্যার একদিন পর কেন্দ্র জেলা বিএনপির হাবিব-ইফতেখার কমিটি ভেঙে দেয়। পরে  ২০১৪ সালের ২৭ নভেম্বর কেন্দ্র সাবেক সাধারণ সম্পাদক ঢাকার বাসিন্দা রহমতুল্লাহ পলাশ এবং ইউপি চেয়ারম্যান ও সদর বিএনপির সভাপতি আবদুল আলীমকে সভাপতি ও সম্পাদক করে দুই সদস্যের কমিটি গঠন করে দেয়। কিন্তু এই কমিটিও জনগণের কাছে যেতে ব্যর্থ হয়। তাঁরা এত দিনেও কোনো কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকেন। 

এদিকে দলের দুই নেতার এই পশ্চাদপদতার কারণে কেন্দ্র সম্প্রতি দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার  নির্দেশ দেয়।
  
জানা গেছে, পলাশ ও আলীম গতকাল রোববার শ্যামনগরে সাংগঠনিক কাজ করতে গিয়ে হাবিবপন্থী নেতা-কর্মীদের এড়িয়ে চলেন। এমনকি তাঁদের দলীয় কাজে আসতেও বাধার সৃষ্টি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ খবর কেন্দ্রে পৌঁছানোর পর কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান এক পত্রে তাঁদের এই কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। 

তবে সাধারণ সম্পাদক আবদুল আলীম জানান, মৌখিকভাবে তাঁকে জানানো হয়েছে সাংগঠনিক কার্যক্রম সাময়িক স্থগিত রাখতে।

সর্বাধিক পঠিত
  1. নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল
  2. ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানী
  3. ৩১ জুলাই থেকে ওবায়দুল কাদেরকে দেখেনি কেউ
  4. সংগীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে
  5. ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনা হয় যে কারণে
  6. অনলাইনেই সরব হাসিনা, দুই বছরেও মুখ দেখেনি কেউ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x