Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুল ইসলাম, হিলি
২২:২৯, ২৪ মার্চ ২০১৮
জাহিদুল ইসলাম, হিলি
২২:২৯, ২৪ মার্চ ২০১৮
আপডেট: ২২:২৯, ২৪ মার্চ ২০১৮
আরও খবর
আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ডিএমপির সিটিটিসি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের হাইকমিশনার
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি
বিপিসির সাত কর্মকর্তার বদলি ও পদায়ন

মাদক ছাড়লে চাকরির ব্যবস্থা করবে বিজিবি!

জাহিদুল ইসলাম, হিলি
২২:২৯, ২৪ মার্চ ২০১৮
জাহিদুল ইসলাম, হিলি
২২:২৯, ২৪ মার্চ ২০১৮
আপডেট: ২২:২৯, ২৪ মার্চ ২০১৮
জয়পুরহাটে বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মো. আনিসুল হক আজ শনিবার সকালে এক জনসচেতনতামূলক ক্লাসে বক্তব্য দেন। ছবি : এনটিভি

সীমান্তে মাদক ও চোরাচালানের ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে দেওয়া হবে আর্থিক সহায়তা। এমন কি তাদের পরিবারে চাকরি করার মতো যোগ্য ছেলে-মেয়ে থাকলে তাদেরও চাকরির ব্যবস্থা করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জয়পুরহাটে বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মো. আনিসুল হক এই ঘোষণা দিয়েছেন। আজ শনিবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাসুদেবপুর মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় বিজিবির ২০ ব্যাটালিয়নের আয়োজনে এক জনসচেতনতামূলক সভায় তিনি কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল আনিসুল বলেছেন, যারা মাদক ও চোরাচালান ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য আর্থিক সহায়তা করা হবে। তারা যেন নতুন জীবন পেয়ে কর্ম করে খেতে পারে। এমন কি যাদের পরিবারে চাকরি করার মতো যোগ্য ছেলে-মেয়ে যদি থাকে, তাদেরও চাকরির ব্যবস্থা করা হবে। আমরা চাই মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে। দেশ এগিয়ে যাচ্ছে, তাই আমাদের সুশিক্ষিত হতে হবে।

এ সময় আরো বক্তব্য দেন জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরিফ, বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রকিব উদ্দীন মন্ডল, সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রহমান ও বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু নাছির।

এর আগে সেখানে দিনব্যাপী সীমান্তবর্তী এই গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধপত্র দেওয়া হয়। জনসচেতনতামূলক ওই অনুষ্ঠান শেষে উপস্থিত নারী, পুরুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়। এ সময় সবাই দাঁড়িয়ে মাদক থেকে দূরে থাকার শপথ করেন। কোমলমতি শিশুরাও হাত তুলে শপথ পড়ে। শপথবাক্য পাঠ করান সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রহমান। শপথে সবাই বলেন, ‘আমি শপথ করছি যে কখনো মাদক খাব না, বিক্রিও করব না। মাদক যুব সমাজ, এমন কি দেশকে ধ্বংস করে।’

সর্বাধিক পঠিত
  1. আওয়ামী লীগনেতা মুজিবুল হক চৌধুরীর ৭ বছর কারাদণ্ড
  2. কালবৈশাখীর তাণ্ডবে শিশুসহ আহত ৯, বিদ্যুৎবিচ্ছিন্ন পুরো এলাকা
  3. ভারত থেকে আসা ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু
  4. রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে, উদ্বোধন এপ্রিলের শেষে
  5. শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  6. মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x