Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৪৩, ২১ মার্চ ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৪৩, ২১ মার্চ ২০১৮
আপডেট: ২১:৪৩, ২১ মার্চ ২০১৮
আরও খবর
আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ
কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী
বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ
ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নেওয়া হয়েছে : ইসি সচিব

সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৪৩, ২১ মার্চ ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৪৩, ২১ মার্চ ২০১৮
আপডেট: ২১:৪৩, ২১ মার্চ ২০১৮
​ফরিদপুর শহরের কবি জসীম উদদীন হলে আজ বুধবার মতবিনিময় সভায় কথা বলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। ছবি : এনটিভি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। এ ছাড়াও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করছে বলেও দাবি করেন তিনি।  

আজ বুধবার দুপুরে ফরিদপুর শহরের কবি জসীম উদদীন হলে সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘২০১৮ সাল হলো নির্বাচনের বছর। এ বছরের ডিসেম্বরের শেষে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর সাথে আরো পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এই জন্য অনেক বেশি সজাগ, অনেক বেশি অ্যালার্ট যাতে কোনো নির্বাচন নিয়ে মানুষের মাঝে বির্তক সৃষ্টি না করে, কোনো সন্দেহ না থাকে। সেই জন্য প্রতিটি নির্বাচন গুরুত্বের সাথে দেখে থাকে নির্বাচন কমিশন।’

আগামী ২৯ মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচন নিয়ে ইসি সচিব বলেন, ‘নির্বাচনে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর। নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা হবে।’

নির্বাচনের আগে ও পরে ভোটারদের নিরাপত্তা দিতে ও তাদের অধিকার অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ইসি সচিব।

নির্বাচন চলার সময়ে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলেও জানান  হেলালুদ্দীন আহমদ।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে কথা বলেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নূরুজ্জামান তালুকদার, র‌্যাবের কোম্পানি কমান্ডার মো. রইছউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x