Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
২১:২৯, ১৭ মার্চ ২০১৮
কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
২১:২৯, ১৭ মার্চ ২০১৮
আপডেট: ২১:২৯, ১৭ মার্চ ২০১৮
আরও খবর
ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
বাড়ি ফেরার পথে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ভাবি-ভাতিজাকে খুন করে পালাল দেবর
মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত, কোচিংয়ের পরিচালক আটক

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
২১:২৯, ১৭ মার্চ ২০১৮
কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
২১:২৯, ১৭ মার্চ ২০১৮
আপডেট: ২১:২৯, ১৭ মার্চ ২০১৮
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক কাওছারুল ইসলাম টিটুল। ছবি : এনটিভি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে একটি কোচিং সেন্টারের পরিচালক কাওছারুল ইসলাম টিটুলকে (২৫) আটক করে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয় লোকজন।

আজ শনিবার দুপুরে সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের গাছুর বাজার এলাকা থেকে টিটুলকে আটক করা হয়। আটক টিটুল খোর্দ্দ কোমরপুর বাজারে অবস্থিত নিজাম উদ্দিন কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টারের পরিচালক। তাঁর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজাম উদ্দিন কিন্ডারগার্টেন স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে ওই ছাত্রী। একই সঙ্গে সে স্কুলের কোচিং সেন্টারেও পড়ত। সে এবার অন্য স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। কোচিংয়ে লেখাপড়ার সময় থেকে কাওছারুল ইসলাম টিটুল তাকে উত্ত্যক্ত করে আসছিল। এ ছাড়া স্কুলে যাওয়া আসাসহ মোবাইল ফোনেও তাকে উত্ত্যক্ত করেন টিটুল। গতকাল শুক্রবার রাতে টিটুল ওই ছাত্রীর মোবাইল ফোনে কল দিলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। পরে আজ শনিবার সকালে স্থানীয় লোকজন টিটুলকে আটক করে খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে রাখেন। খবর পেয়ে পুলিশ টিটুলকে আটক করে থানায় নিয়ে যায়।

স্কুলছাত্রীর স্বজন ও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এর আগেও টিটুল ও তাঁর কোচিংয়ের শিক্ষকরা একাধিক ছাত্রীর সঙ্গে এমন অনৈতিক ঘটনা ঘটায়। এসব ঘটনার কেউ প্রতিবাদ করলে তাঁদের হুমকিও দেওয়া হয়। তাই টিটুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

খোর্দ্দ কোমরপুর ইউপি চেয়ারম্যান আরিফুর ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন টিটুলকে আটক করে। বিষয়টি আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য টিটুলকে পুলিশের হাতে দেওয়া হয়েছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, টিটুলকে আটক করে থানায় আনা হয়েছে। এছাড়া স্কুলছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় টিটুলের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x