রিজভী হাসপাতালে
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ফাইল ছবি
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।
গাজীপুর কাশিমপুর কারাগার পার্ট ২-এর কর্মকর্তা প্রশান্ত কুমার বণিক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বিএনপি নেতা রিজভীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
প্রথমে রিজভীকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকেলে তাঁকে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।

নাসির আহমেদ, গাজীপুর