Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:৪৭, ১৩ মার্চ ২০১৮
আপডেট: ২২:৩৩, ১৩ মার্চ ২০১৮
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:৪৭, ১৩ মার্চ ২০১৮
আপডেট: ২২:৩৩, ১৩ মার্চ ২০১৮
আরও খবর
জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-হেরোইনসহ আটক ৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে হবিগঞ্জে অর্ধশতাধিক আহত
শিশু অপহরণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩

বরিশালে সাংবাদিককে ডিবি পুলিশের নির্যাতন

আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:৪৭, ১৩ মার্চ ২০১৮
আপডেট: ২২:৩৩, ১৩ মার্চ ২০১৮
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:৪৭, ১৩ মার্চ ২০১৮
আপডেট: ২২:৩৩, ১৩ মার্চ ২০১৮
হাতকড়া পরা এই ব্যক্তিটি কোনো আসামি নন। তাঁর নাম সুমন হাসান। তিনি বরিশালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ক্যামেরাপারসন। আজ মঙ্গলবার ডিবি পুলিশের নির্যাতনে এভাবে কান্নায় ভেঙে পড়েন সুমন। ছবি : এনটিভি

বরিশাল মহানগরে বেসরকারি টেলিভশন চ্যানেল ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানকে বেধড়ক পিটিয়েছেন  গোয়েন্দা পুলিশের (ডিবি) আট সদস্য। পরে তাঁর অণ্ডকোষ চেপে ধরে অচেতন করে ফেলেন। এখানেই শেষ রক্ষা হয়নি সুমনের। ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে পুনরায় সুমনকে নির্যাতন করেন পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর ওই আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ।

আজ দুপুরে বরিশাল মহানগরের দক্ষিণ চকবাজারের পুরাতন বিউটি হলের সামনে একটি বাসায় মাদক আছে বলে অভিযান চালান ডিবি পুলিশের ওই আট সদস্য। এ সময় সাংবাদিক সুমন হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযানের বিষয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আট পুলিশ সদস্য মিলে সুমনের ওপর চড়াও হন। এ সময় সুমনকে বেধড়ক মারধর ও অণ্ডকোষ চেপে ধরে অচেতন করে ফেলেন। পরে সুমনকে ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে জ্ঞান ফিরলে পুনরায় সুমনকে নির্যাতন করেন তাঁরা। খবর পেয়ে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপপুলিশ কমিশনার গোলাম রউফকে জানালে তিনি বিষয়টি সমাধানের জন্য সবাইকে তাঁর কক্ষে নিয়ে আসেন। এ সময় সুমনের সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। সুমনের কাছে নির্যাতনের কথা শুনে উপকমিশনার গোলাম রউফ ও উত্তম কুমার পাল দুঃখ প্রকাশ করেন। তাঁরা নির্যাতনের সঙ্গে জড়িত ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও তাঁর দলকে তাৎক্ষণিক প্রত্যাহার করেন এবং ও ওই দলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান।

নির্যাতনের শিকার সাংবাদিক সুমন হাসান উপকমিশনার (ডিবি) উত্তম কুমার পাল (দক্ষিণ) ও গোলাম রউফকে বলেন, ‘বিউটি হল সংলগ্ন একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের কাছে অভিযানের বিষয়টি জানতে চাইলে ডিবি পুলিশের এসআই আবুল বাসার, তাঁর টিমের সদস্য সাইফুল, মাসুদ ও আলতাফসহ ওই টিমের সবাই আমার ওপর চড়াও হয়। এ সময় আমি সাংবাদিক পরিচয় দিলে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে আমার ওপর। একপর্যায়ে তারা আমাকে বেধড়ক মারধর শুরু করে এবং ডিবি অফিসে নিয়ে যাওয়ার জন্য জবরদস্তি করতে থাকে। এ সময় ডিবি পুলিশ আমার বাসায় মাদক দিয়ে ধরিয়ে দেওয়াসহ ক্রসফায়ারের হুমকি দেয়। তবে আমি বিনা অপরাধে সেখানে না যাওয়ার জন্য বললে তাঁরা আমার অণ্ডকোষ চেপে ধরে এবং সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর আমাকে ডিবি অফিসে নিয়ে বুকের ওপর লাথি দেওয়াসহ নানা কায়দায় নির্যাতন শুরু করে।’

এদিকে সুমনকে নির্যাতনের খবর শুনে বরিশালের জ্যেষ্ঠ  সাংবাদিকরা ডিবি অফিসে গেলে কয়েকজন অতি উৎসাহী পুলিশ সদস্যের সঙ্গে সেখানে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে কয়েকজন সংবাদকর্মীকে লাথি, কিল-ঘুষিও দেওয়া হয় যা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজেও প্রমাণ পেয়েছেন।

তবে এত ঘটনার পরও সবকিছুই অস্বীকার করেছেন ডিবি পুলিশের ওই টিমের প্রধান এসআই আবুল বাশার। তিনি বলেছেন, ‘সুমনের শরীরে কোনো হাত দেওয়া হয়নি। উল্টো সুমন আমাদের মারধর করেছে।’

বরিশাল মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান, বিষয়টি অতীব দুঃখজনক। প্রাথমিকভাবে নির্যাতনের প্রমাণ পাওয়ায় এসআই আবুল বাশারসহ তাঁর টিমের মোট আট সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। যার মধ্যে দুজন এএসআই ও বাকিরা কনস্টেবল।

এদিকে এই ঘটনায় বরিশালের সাংবাদিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ সব সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

এ ছাড়া সাংবাদিক সুমন হাসানের ওপর হামলার ঘটনায় কাল বুধবার বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ সকালে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছে।

সর্বাধিক পঠিত
  1. পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
  2. মিরপুরের বৃদ্ধার মৃত্যুর ঘটনা জুডিশিয়াল তদন্ত চেয়ে রিট
  3. মোহাম্মদপুরে নারীদের থেকে ছিনতাই, যেভাবে ধরা পড়ল দুই অভিযুক্ত
  4. স্বামীর লাশ নিয়ে ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্ত্রী ও চালক নিহত
  5. আপনার স্বামীর যে শাস্তি হবে, একই শাস্তি আপনারও হবে : স্বপ্নাকে বিচারক
  6. বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x