Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১২:৪০, ২১ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:২২, ২১ আগস্ট ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১২:৪০, ২১ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:২২, ২১ আগস্ট ২০১৫
আরও খবর
সন্ত্রাসী হামলায় পঙ্গু সাংবাদিক বাছিত খানের মানবেতর জীবন
এপেক্সের ঈদ ক্যাম্পেইনে বড় চমক
থানার ভেতরের পুকুর থেকে ২১৯টি গুলি উদ্ধার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হলেন ডা. আমান
নেপালে বাংলাদেশ দূতাবাসের নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভাষাসৈনিক ওয়াজউদ্দিন মাস্টার আর নেই

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১২:৪০, ২১ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:২২, ২১ আগস্ট ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১২:৪০, ২১ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:২২, ২১ আগস্ট ২০১৫
গ্রামের বাড়িতে রাখা ওয়াজউদ্দিনের মরদেহ। ছবি : এনটিভি

ভাষাসৈনিক মো. ওয়াজউদ্দিন মাস্টার (৮১) আর নেই। গতকাল বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত রোগে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় পয়লা গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন ওয়াজউদ্দিন। কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান। এরই মধ্যে আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ওয়াজউদ্দিন স্ত্রী, সাত ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর বড় পয়লা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

ওয়াজউদ্দিনের নাতি শাহিনুর রহমান জানান, ১৯৩৪ সালের ১ মার্চ বড় পয়লা গ্রামের বাহার উদ্দিন ও দুলা বেগমের ঘরে জন্ম নেন ওয়াজউদ্দিন। তিনি ছিলেন দুই ভাই ও এক বোনের মধ্যে বড়। বাড়ির কাছে তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউট থেকে ১৯৫২ সালে এসএসসি পাস করেন তিনি।

১৯৪৯ সালে ওয়াজউদ্দিন যখন নবম শ্রেণির ছাত্র, তখন ‘রাষ্ট্রভাষা বাংলা’র দাবিতে আন্দোলন করার জন্য ঢাকা থেকে লিফলেট যায় ওই ইনস্টিটিউটে। লিফলেট হাতে পেয়ে ওয়াজউদ্দিন সহপাঠীদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনে যোগ দেন। ইনস্টিটিউটের সামনে তাঁরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ সময় ওয়াজউদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। মানিকগঞ্জ কারাগারে ১৬ দিন রাখার পর তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি আরো ১৮ দিন থাকেন। ৩৪ দিন কারাভোগের পর তিনি জামিনে এসে আবার ভাষা আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়।

১৯৫৭ সালে ওয়াজউদ্দিন শিক্ষকতা পেশায় যোগদান করেন। প্রথমে তিনি শ্রীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ওই বছর তিনি পার্শ্ববর্তী বোলতলা গ্রামের দুলা বেগমকে বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবনে সাত ছেলে ও এক মেয়ের জন্ম হয়। ছেলেদের মধ্যে চারজন সরকারি চাকরি, একজন শিক্ষকতা ও দুজন ব্যবসা করেন। ১৯৯২ সালে তিনি তেরশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেন।

শিক্ষকতা পেশার কারণে ওয়াজউদ্দিন সবার কাছে পরিচিত হন ‘ওয়াজউদ্দিন মাস্টার’ নামে। তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

সর্বাধিক পঠিত
  1. থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে : বিডা নির্বাহী চেয়ারম্যান
  2. যমুনা নদীর তীর রক্ষায় অভিযান, লাখ টাকা জরিমানা
  3. পুরোনো পেশায় ফিরলেন ড. ইউনূস
  4. ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন’
  5. এলাকার উন্নয়নে সংসদ সদস্যের হটলাইন নম্বর চালু
  6. রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় দোয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x