Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০০:৩১, ১৮ জানুয়ারি ২০১৮
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০০:৩১, ১৮ জানুয়ারি ২০১৮
আপডেট: ০০:৩১, ১৮ জানুয়ারি ২০১৮
আরও খবর
আজ সাংবাদিক নির্মল সেনের ১৩তম মৃত্যুবার্ষিকী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী আজ
বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক শেখের মৃত্যুবার্ষিকী পালিত
কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালিত

শ্রদ্ধা ভালোবাসায় সুচিত্রা সেনের চতুর্থ প্রয়াণ দিবস পালিত

এ বি এম ফজলুর রহমান, পাবনা
০০:৩১, ১৮ জানুয়ারি ২০১৮
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০০:৩১, ১৮ জানুয়ারি ২০১৮
আপডেট: ০০:৩১, ১৮ জানুয়ারি ২০১৮
পাবনায় সুচিত্রা সেন স্মরণসভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। ছবি : এনটিভি

নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় সুচিত্রা সেনের চতুর্থ প্রয়াণ দিবস পালিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ বর্তমানে পাবনা টাউন গার্লস হাইস্কুল চত্বরে মহানায়িকার স্মরণ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভার শুরুতে সুচিত্রা সেনের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, চার বছর হলো সুচিত্রা সেনের পৈত্রিক নিবাসটি জেলা প্রশাসন উদ্ধার করেছে কিন্তু আজও সেখানে কোনো উন্নয়ন করা হয়নি। তাঁরা ঐতিহ্যের অংশ হিসেবে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি দ্রুত সংস্কার করে তাঁর নামে আর্কাইভ বা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণাগার তৈরি করার দাবি জানান।

পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সহসভাপতি ডা. রামদুলাল ভৌমিক, প্রলয় চাকী, আব্দুল হামিদ খান, টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম প্রমুখ।

এ ছাড়া শহরের গোপালপুরে নিজ কার্যালয়ে স্মরণসভার আয়োজন করে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ। সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদের সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভায় বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, লালন পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম মনি, কবি গোলাম রব্বানি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা অনলাইন ও টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাংবাদিক আহমেদ হুমায়ন কবির তপু, সংস্কৃতি কর্মী রিজভী জয়, নাট্যকর্মী মুস্তাফিজুর রহমান রাসেল, সিরাজুল ইসলাম, সাংবাদিক পার্থ হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর কবল থেকে উদ্ধার করে সুচিত্রা সেনের স্মৃতি বিজরিত পৈত্রিক বাড়িটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়েছে প্রায় চার বছর। অথচ বাড়িটিতে পাবনাবাসীর দাবি ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ গড়ে তোলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অযত্ন অবহেলায় পড়ে আছে বাড়িটি। সংস্কৃতি মন্ত্রণালয় বাড়িতে সুচিত্রা সংগ্রহশালা করতে কালবিলম্ব করতে থাকলে পাবনাবাসী আবারও আন্দোলনে নামবে বলে হুঁশিয়ার করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, সীমিত পরিসরের সংগ্রহশালায় কেবল কিছু ছবি আর ফেস্টুন ছাড়া তেমন কিছু না থাকায় হতাশ হচ্ছেন দর্শনার্থীরা। বক্তারা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে পূর্ণাঙ্গ ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানান।

এ ছাড়া সুচিত্রা সেনের প্রয়াণ দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল, একুশে বইমেলা উদযাপন পরিষদ, লালন স্মৃতি পরিষদ, মহীয়সী পাঠ চক্রসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ নেন মহানায়িকা সুচিত্রা সেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় স্বপরিবারে চলে যান ভারতে। ২০১৫ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোক গমন করেন তিনি।  

সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন
  2. ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
  3. সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  4. ঢাকার ১৩টি আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  5. সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
  6. ফুরফুরে মেজাজে বিএনপি, ধানের শীষের দুর্গে আঘাত হানতে চায় এনসিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x