Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০১৭
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০১৭
আপডেট: ১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০১৭
আরও খবর
নগরবাসীর সেবায় ২৪ ঘণ্টা সক্রিয় থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
পিআইও নুরুন্নবীর বদলির আদেশে এলাকাবাসীর মিষ্টিমুখ
শতবর্ষী ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল, দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসীর
সারা দেশে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নেত্রকোনা সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

বোদা পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০১৭
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০১৭
আপডেট: ১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০১৭
পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর প্রথমবার অনুষ্ঠিত নির্বাচনে একজন পৌর মেয়র, তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর ও নয়জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

মেয়র পদে বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা নৌকা প্রতীক নিয়ে পাঁচ হাজার ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম আখতার হোসেন হাসান পেয়েছেন চার হাজার ১৯৬ ভোট।

বিএনপিদলীয় প্রার্থী বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হকিকুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৩১৪ ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের বোদা উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৫১০ ভোট।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত মোছা. জয়তুন নেছা টেলিফোন প্রতীক নিয়ে ৭৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত মোছা. মালেকা বানু চশমা প্রতীক নিয়ে এক হাজার ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত মোছা. সেলিনা আখতার বলপেন প্রতীক নিয়ে এক হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. সফিকুর রহমান কেবলা টেবিলল্যাম্প প্রতীক নিয়ে ৪১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিএনপির তরিকুল ইসলাম। পানির বোতল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৩৪ ভোট। ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. খাদেমুল ইসলাম টেবিলল্যাম্প প্রতীক নিয়ে ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিএনপির মো. রফিকুল ইসলাম বেলাল। তিনি উটপাখি প্রতীক নিয়ে ৩১৯ ভোট পেয়েছেন। ৫ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের মো. রশিদুল ইসলাম গাজর প্রতীক নিয়ে ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির আবু সাদাত মো. সায়েম জয়ী হয়েছেন। পাঞ্জাবি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২২১ ভোট। ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির মো. আবুল কালাম আজাদ পানির বোতল প্রতীক নিয়ে ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মো. আল মামুন জয়ী হয়েছেন। তিনি উটপাখি প্রতীক নিয়ে ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মো. শাহজাহান আলম। গাজর প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪২৩ ভোট।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও বোদা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এ সময় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহামদ, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহামুদ হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিজয় চন্দ্র বর্মণসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত
  1. কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
  2. পহেলা বৈশাখ : প্রাণের উৎসবে বর্ষবরণ আজ
  3. পহেলা বৈশাখে রাজধানীতে যানবাহন চলবে যেসব পথে
  4. পহেলা বৈশাখে কেমন থাকবে দেশের আবহাওয়া
  5. রাতে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. বেশি দামে এলপিজি বিক্রি করায় জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x