Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৪৯, ২৭ ডিসেম্বর ২০১৭
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৪৯, ২৭ ডিসেম্বর ২০১৭
আপডেট: ১৯:৪৯, ২৭ ডিসেম্বর ২০১৭
আরও খবর
জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণা প্রয়োজন : মির্জা ফখরুল
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই : সেলিম উদ্দিন
অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী এবং অবাস্তবায়নযোগ্য লুটপাটের বাজেট : জামায়াত
এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর : নাহিদ ইসলাম

দেশে প্রথম সুন্দর একটি নির্বাচন হয়েছে : এরশাদ

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৪৯, ২৭ ডিসেম্বর ২০১৭
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৪৯, ২৭ ডিসেম্বর ২০১৭
আপডেট: ১৯:৪৯, ২৭ ডিসেম্বর ২০১৭
চট্টগ্রাম মহানগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি : এনটিভি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমার মনে হয়, বাংলাদেশে এই প্রথম সুন্দর একটি নির্বাচন হয়েছে।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। 

গত ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হয়। এতে মেয়র পদে জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে মোস্তাফিজার রহমান মোস্তফা এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে জয়ী হন। নৌকা প্রতীক নিয়ে মেয়র সরফুদ্দীন আহমেদ পান ৬২ হাজার ৪০০ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির কাওসার জামান বাবলা পান ৩৫ হাজার ১৩৬ ভোট। রংপুরের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টির কোনো প্রার্থী মেয়র পদে জয়ী হলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ আজ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটি ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। জাতীয় পার্টিকে সবাই সঙ্গে নিতে চাচ্ছে। তবে নেতাকর্মীদের ওপর নির্ভর করছে তারা কার সঙ্গে জোট বাঁধবে।

জাতীয় পার্টির নেতাকর্মীরা জেগে উঠেছে ও ঐক্যবদ্ধ উল্লেখ করে এরশাদ বলেন, রংপুর নির্বাচনের আগে বলেছিল নির্বাচন কমিশনের এটা পরীক্ষা। সে পরীক্ষায় নির্বাচন কমিশন উত্তীর্ণ হয়েছে।

ব্যক্তিগত একদিনের সফরে উড়োজাহাজে করে আজ চট্টগ্রাম আসেন এরশাদ। এ সময় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মাহামুদুল ইসলাম ও সোলায়মান আলম শেঠ এবং চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মেহজাবিন মোর্শেদ এমপি উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি সংগঠিত হচ্ছে। ৩০০ আসনে আমাদের প্রার্থী আছে। কতজন জয়ী হতে পারে, সে ব্যাপারে এখনো নিশ্চিত নই। তবে রংপুরে বিপুল ভোটে বিজয়ের পর কর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।’

দেশে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় দেশের যুবসমাজ বিপথে চলে যাচ্ছে উল্লেখ করে এরশাদ বলেন, এটি জাতির জন্য লজ্জাজনক। তিনি যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর জোর দেন।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হোটেল রেডিসন ব্লুতে প্রবেশের পর দলের চেয়ারম্যানের পাশের সিটে বসাকে কেন্দ্র করে সোলায়মান আলম শেঠ ও মাহজাবিন মোর্শেদ এমপির মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে দলের ভাইস চেয়ারম্যান ও মাহজাবিনের স্বামী মোর্শেদ মুরাদ ইব্রাহিম কয়েকজন কর্মী নিয়ে সোলায়মান আলম শেঠকে চেয়ারম্যানের পাশের সিট থেকে সরিয়ে দেন। পরে তিনি পাশের একটি চেয়ারের হাতলের ওপর বসে পড়েন।

সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x