Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৪, ১১ আগস্ট ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৪, ১১ আগস্ট ২০১৫
আপডেট: ২০:৪৪, ১১ আগস্ট ২০১৫
আরও খবর
নষ্ট মরিচ মিশিয়ে মসলা তৈরি, জরিমানা ২ লাখ টাকা
দেশি কাপড়কে ‘পাকিস্তানি’ বলে বিক্রি, জরিমানা ৭০ হাজার
নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
মাদারীপুরে ৪০ বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
রাস্তা সংস্কারের টাকা লুটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

বিদ্যুৎ কর্মকর্তাকে পেটালেন ছাত্রলীগ নেতা

শ. ম সাজু, রাজশাহী
২০:৪৪, ১১ আগস্ট ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৪, ১১ আগস্ট ২০১৫
আপডেট: ২০:৪৪, ১১ আগস্ট ২০১৫

রাজশাহীর বাগমারায় ছাত্রলীগ নেতা-কর্মীদের পিটুনিতে আহত হয়েছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফসিউল আলম জাহাঙ্গীর। 

গতকাল সোমবার বিকেলে বাগমারা বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর রাতে ডিজিএম বাদী হয়ে বাগমারা থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি নাহিদ ইসলামের বাবা রফাতুল্লাহ প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ।   

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে ডিজিএম ফসিউল আলম জাহাঙ্গীর অফিস শেষ করে কর্মচারী তুহিন ইসলামকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন। বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি নাহিদ ইসলাম তাঁর সঙ্গীদের নিয়ে ডিজিএমের ওপর হামলা চালান।

হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে ডিজিএমকে আহত করেন। বাঁচার জন্য চিৎকার করতে থাকলে বঙ্গবন্ধু কমপ্লেক্স সংলগ্ন কার্যালয় থেকে সহকর্মী ও পথচারীরা উদ্ধার করে তাঁকে বাগমারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

পরে রাতেই ডিজিএম বাদী হয়ে ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি নাহিদ ইসলাম ও তাঁর বাবা রফাতুল্লাহ প্রামাণিকসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা নাহিদ ইসলাম এনটিভি অনলাইনের কাছে অভিযোগ করেন, ‘ডিজিএম ফসিউল আলম জাহাঙ্গীর বিদ্যুতের সংযোগসহ একটি মিটারের জন্য আমার কাছ থেকে ২১ হাজার টাকা ঘুষ নিয়েছেন। কিন্তু আজ দেব, কাল দেব বলে হয়রানি করে আসছেন।

সোমবার কার্যালয়ে গিয়ে ওই টাকা ফেরত চাইলে ডিজিএম আমাকে অপমান করে বের করে দেন। এরপরের ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না’ বলে দাবি করেন এ ছাত্রলীগ নেতা।

ছাত্রলীগ নেতার দাবি সম্পর্কে ডিজিএম ফসিউল আলাম জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় ডিজিএম মামলা করলে ছাত্রলীগ নেতা নাহিদ ইসলামের বাবাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত
  1. স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ
  2. সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, হাসপাতালে ছোট ভাই
  3. জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
  5. গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
  6. ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x