Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:২৯, ১০ আগস্ট ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:২৯, ১০ আগস্ট ২০১৫
আপডেট: ১৯:২৯, ১০ আগস্ট ২০১৫
আরও খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা
জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শাপলা কলির প্রচারণা থেকে ফেরার পথে কেন্দ্রের এজেন্টকে কুপিয়ে আহত
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বিএনপির উঠান বৈঠকে হেলমেটধারীদের হামলায় আহত ৭

সিংগাইরে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত ৩

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:২৯, ১০ আগস্ট ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:২৯, ১০ আগস্ট ২০১৫
আপডেট: ১৯:২৯, ১০ আগস্ট ২০১৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির লোকদের এলোপাতাড়ি মারধর করে মালামাল লুট করে। গতকাল রোববার রাতে উপজেলার চর আজিমপুর ও চর নয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চর নয়াডাঙ্গী গ্রামের কুদ্দুসুর রহমানের ছেলে স্কুলছাত্র রাকিবুল হাসান (১৫), চর আজিমপুর গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলম (২৮) ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার (২৫)। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ডাকাতের হামলায় আহত জাহাঙ্গীর আলম জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে ১৫-১৬ জন মুখোশধারী ডাকাত অত্যাধুনিক অস্ত্রসহ ঘরের বাইরে গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর দরজার তালা ভেঙে পরিবারের সবাইকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে। এ সময় তারা আলমারির চাবি চাইলে তাঁর স্ত্রী স্বপ্না আক্তার অস্বীকৃতি জানান। ডাকাতরা তাঁকে কাঠের লাঠি দিয়ে বেধম মারপিট করে। ডাকাতদল তাঁকে চাপাতি দিয়ে কোপ দিলে তিনি পড়ে গিয়ে প্রাণে বেঁচে যান। পরে তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকলে স্বপ্না আলমারির চাবি ডাকাতদের দেন। ডাকাতরা আলমারিতে থাকা ছয় ভরি স্বর্ণ, ১৫ হাজার টাকা, দুটি মুঠোফোনের সেট নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এর আগে ডাকাতরা পাশের নয়াডাঙ্গী গ্রামের কুদ্দুসুর রহমানের বাড়িতে ঢেঁকি দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে। এ সময় কুদ্দুসের ছেলে রাকিবুল হাসানকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে দুই ভরি স্বর্ণ, সাত হাজার টাকা, দুটি মুঠোফোনের সেট লুটে নেয়। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতদল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত
  1. ৮১ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা : ইসি
  2. নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে : তারেক রহমান
  3. লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
  4. সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইলফোন নিয়ে যেতে পারবেন : ইসি
  5. এনসিপির আহ্বায়ক নাহিদের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট
  6. ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের কড়া সমালোচনা ডাকসু ভিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x