Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
২০:৫৩, ০৬ ডিসেম্বর ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
২০:৫৩, ০৬ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২০:৫৩, ০৬ ডিসেম্বর ২০১৭
আরও খবর
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মূলত অঙ্গীকারের জায়গা : আখতার হোসেন
স্পিকারকে শপথ ও সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই : ডা. তাহের
সংসদের বিরোধী দলের বৈঠক চলছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি ঘিরে বিভ্রান্তি, জামায়াতের ব্যাখ্যা
অরবিন্দ হত্যায় জেএসএসকে দুষল আ. লীগ

রাঙামাটিতে বৃহস্পতিবার হরতাল ঘোষণা

ফজলে এলাহী, রাঙামাটি
২০:৫৩, ০৬ ডিসেম্বর ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
২০:৫৩, ০৬ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২০:৫৩, ০৬ ডিসেম্বর ২০১৭
রাঙামাটি শহরে আজ মঙ্গলবার আওয়ামী লীগের বিক্ষোভ। ছবি : এনটিভি

আওয়ামী লীগ নেতা অরবিন্দ চাকমা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি জেলায় কাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে জেলা যুবলীগ।

হামলার প্রতিবাদে আজ বুধবার বিকেলে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের পৌর চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতা অরবিন্দকে হত্যা ও বিলাইছড়িতে রাসেল মার্মার ওপর হামলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন। এ সময় হরতালের ঘোষণা দেয় রাঙামাটি জেলা যুবলীগ।

সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, সহসভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ঝর্ণা খীসা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল জানিয়েছেন, নিহত অরবিন্দ জুরাছড়ি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি উপজেলা যুবলীগেরও সহসভাপতি, এই কারণেই আমরা যুবলীগের পক্ষ থেকে হরতাল ডেকেছি। রাঙামাটির প্রতিটি উপজেলায়ও কঠোর হরতাল পালিত হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে দুপুরে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে অরবিন্দ চাকমার লাশ দেখতে যান সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা দীপংকর তালুকদার। তিনি সাংবাদিকদের বলেন, যারা পার্বত্য চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায় এবং পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রের মজুদ গড়েছে, তারাই আওয়ামী লীগ নেতাদের হত্যা ও হামলা করেছে। প্রশাসন যদি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তবে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।

এ সময় একই দিন হামলায় আহত বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাসেল মার্মা হামলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। 

রাসেল মার্মা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে যারা হত্যা-খুনের রাজনীতি করে, সেই আঞ্চলিক দল, জনসংহতি সমিতির সশস্ত্র ক্যাডাররাই আমাকে হত্যার চেষ্টা করেছে।

এদিকে জুরাছড়িতে মঙ্গলবারের হত্যাকাণ্ডের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাসেদ।

মঙ্গলবার রাত পৌনে ৮টায় জুরাছড়ি উপজেলার খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চাকমাকে (৪৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই সময় বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রাসেল মার্মাকে হত্যার উদ্দেশ্যে বেদম মারপিট করা হয়। আওয়ামী লীগ দুটি ঘটনার জন্যই সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে জনসংহতি সমিতি এই অভিযোগ অস্বীকার করেছে।

একই দিন নানিয়ারচর উপজেলায় ইউপিডিএফ কর্মী অনাদী রঞ্জন চাকমাকেও গুলি করে হত্যা করা হয়। ইউপিডিএফ এই ঘটনার জন্য ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করেছে। সংগঠনটি নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

সর্বাধিক পঠিত
  1. স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ
  2. সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, হাসপাতালে ছোট ভাই
  3. জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
  5. গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
  6. ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x