Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২৩:১৪, ০৪ ডিসেম্বর ২০১৭
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২৩:১৪, ০৪ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২৩:১৪, ০৪ ডিসেম্বর ২০১৭
আরও খবর
ভোট দিতে বাড়ি যাচ্ছে গাজীপুরের পোশাক শ্রমিকেরা
‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণের শীর্ষে ঢাকা
ঢাকার তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি বিজিবির : মহাপরিচালক
নির্বাচনি প্রচারণা শেষ, অপেক্ষা ভোটগ্রহণের

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২৩:১৪, ০৪ ডিসেম্বর ২০১৭
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২৩:১৪, ০৪ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২৩:১৪, ০৪ ডিসেম্বর ২০১৭
সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় পঞ্চগড়ে সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

পঞ্চগড়ের ছয়জন সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে  শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড় প্রেসক্লাব এসব কর্মসূচি পালন করে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিক এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল আলম, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ প্রধান, সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, মোশাররফ হোসেন, মো. লুৎফর রহমান, মো. নজরুল ইসলাম, রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নুরুজ্জামান, সিনিয়র সহসভাপতি মো. গিয়াসউদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম সুইডেন, যুবলীগের সভাপতি সংগ্রাম প্রধান, ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম ইমুসহ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

মানববন্ধন শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অতীন কুমার কুণ্ডুর মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার সকল গণমাধ্যমকর্মীসহ দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ অভিযুক্ত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ছাড়া আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ইতিবাচক সংবাদ পরিবেশন থেকে বিরতসহ সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

গত ২৭ নভেম্বর দেবীগঞ্জ পৌর কার্যালয়ে খবর সংগ্রহ করতে গিয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, পৌর কাউন্সিলর ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ জেলার ছয়জন সাংবাদিক উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরীর অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে হামলার শিকার হন।

সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার
  2. যুক্তরাষ্ট্র শুল্ক কমাল আরও ১ শতাংশ, নির্দিষ্ট পণ্যে শূন্য শুল্কের আশ্বাস
  3. মাদারীপুর-২ আসনে ধানের শীষকে সমর্থন স্বতন্ত্রপ্রার্থী শহিদুলের
  4. ডিজিএফআইয়ের অফিসে কাজ করত ‘র’
  5. আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া : তারেক রহমান
  6. এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বিএনপির : তারেক রহমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x