Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২০:৫৬, ০৭ আগস্ট ২০১৫
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২০:৫৬, ০৭ আগস্ট ২০১৫
আপডেট: ২০:৫৬, ০৭ আগস্ট ২০১৫
আরও খবর
সোহেলের জবানবন্দিতে রামিসা হত্যার নৃশংস বর্ণনা
সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
শুনানি শেষে সোহেল বললেন, ‘রামিসা হত্যায় ডলারও জড়িত’
নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করলেন সোহেল রানা
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

মামলা থেকে স্বজনদের অব্যাহতি ও নিরাপত্তা চান বিউটি

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২০:৫৬, ০৭ আগস্ট ২০১৫
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২০:৫৬, ০৭ আগস্ট ২০১৫
আপডেট: ২০:৫৬, ০৭ আগস্ট ২০১৫
আজ শুক্রবার নিজের বাসভবনে বক্তব্য দেন সাত খুন মামলার বাদী ও নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। ছবি : এনটিভি

আলোচিত সাত খুন মামলার বাদী প্রয়াত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি স্বজনদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে আসামিদের অব্যাহতি চেয়েছেন। পাশাপাশি তিনি তাঁর পরিবারের নিরাপত্তাও দাবি করেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর পরিবারের কাছে ১২ কোটি টাকা চাঁদা দাবি করছে বলেও তিনি অভিযোগ করেন।

আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় বুকস গার্ডেনের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সেলিনা ইসলাম বিউটি। এ সময় তাঁর পাশে দেবর আবদুস সালাম উপস্থিত ছিলেন।
 
সেলিনা ইসলাম স্বামীর শূন্য আসনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর। লিখিত বক্তব্য পাঠ করার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

সেলিনা ইসলাম বিউটি অভিযোগ করেন, সাত খুন মামলার অভিযোগ থেকে বাদ পড়া ইয়াছিন মিয়া ও আমিনুল হক রাজু ১৫ মাস পালিয়ে থেকে সম্প্রতি এলাকায় ফিরে এসেছেন। এর মধ্যে তিনি নিহত নজরুলের পরিবারের সদস্য এবং সাত খুন মামলার সাক্ষীদের বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা করেছেন। এমন পাল্টা মামলা করার উদ্দেশ্য সাত খুনের বিচারকাজ ব্যাহত করা। মামলায় আসামি করা হয়েছে নিহত নজরুলের ভাই আবদুস সালাম, শ্বশুর শহিদুল ইসলাম, দুই শ্যালক সাঈদুল ইসলাম ও মামুনকে। এঁদের মধ্যে মামুন ছাড়া অন্যরা সাত খুন মামলার সাক্ষী।

‘এসব মামলায় বলা হয়েছে, সাত খুন ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌচাক এলাকায় হাজি ইয়াসিন মিয়ার মালিকানাধীন পেট্রলপাম্পে এবং সিদ্ধিরগঞ্জে আমিনুল হক রাজুর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তারা জড়িত ছিল।’ 

সেলিনা ইসলাম দাবি করেন, ওই সময় তাঁরা লাশ দাফন নিয়ে ব্যস্ত ছিলেন। ওই ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

সেলিনা ইসলাম বিউটি আরো দাবি করেন, সাত খুনের ঘটনায় পুনরায় তদন্ত করে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া আসামিদের অন্তর্ভুক্ত করতে হবে। ইয়াছিন ও রাজুর নেতৃত্বে প্রতিদিন প্রায় ৩০-৩৫ জন সন্ত্রাসী তাদের বাড়ির সামনে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং ১২ কোটি টাকা চাঁদা দাবি করছে।

সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x