সালথায় কলেজছাত্রের ‘বিষপানে আত্মহত্যা’
ফরিদপুরের সালথায় বিষপানে প্রশান্ত পাল (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
প্রশান্ত পাল উপজেলার বল্লভদি ইউনিয়নের বিষ্ণুদী গ্রামের বাসিন্দা। তিনি সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক শ্রেণি ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে প্রশান্ত পাল বিষ পান করেন। পরিবারের লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফায়েকুজ্জামান বলেন, প্রশান্ত পালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর