Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
কাজী রাশেদ, চান্দিনা
১১:৩৩, ২৬ নভেম্বর ২০১৭
কাজী রাশেদ, চান্দিনা
১১:৩৩, ২৬ নভেম্বর ২০১৭
আপডেট: ১১:৩৩, ২৬ নভেম্বর ২০১৭
আরও খবর
বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না : ডা. শফিকুর রহমান
তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে : তারেক রহমান
বহুদিন পর নানিবাড়ি এসেছি, নাতিকে কিছু দিতে হবে : দিনাজপুরে তারেক রহমান
ঠাকুরগাঁওয়ে আইটি হাব-মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা তারেক রহমানের
‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের, যা জানাল বিএনপি

চান্দিনায় ছাত্রলীগের আনন্দ র‌্যালিতে যুবলীগের হামলা

কাজী রাশেদ, চান্দিনা
১১:৩৩, ২৬ নভেম্বর ২০১৭
কাজী রাশেদ, চান্দিনা
১১:৩৩, ২৬ নভেম্বর ২০১৭
আপডেট: ১১:৩৩, ২৬ নভেম্বর ২০১৭
কুমিল্লার চান্দিনা উপজেলায় ছাত্রলীগের আনন্দ র‌্যালিতে হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে ফেলে যুবলীগের এক পক্ষের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কা বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করায় সারা দেশের মতো গতকাল শনিবার কুমিল্লার চান্দিনায়ও আনন্দ র‌্যালি করে উপজেলা ছাত্রলীগ। কিন্তু এতে হামলা চালিয়েছে যুবলীগের এক পক্ষের নেতাকর্মীরা। এর প্রতিবাদে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সভা করে ছাত্রলীগ।

প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, শনিবার বিকেল ৩টার দিকে দুটি পিকআপ ও একটি মাইক্রোবাস নিয়ে তাঁরা আনন্দ র‍্যালি বের করেন। র‌্যালিটি কাদুটি সড়ক হয়ে নবাবপুর বাজারে প্রবেশের পর নবাবপুর দক্ষিণ বাজার ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে চান্দিনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন ও যুবলীগ নেতা কামরুল ইসলাম বাকীর নেতৃত্বে ১৫ থেকে ২০ কর্মী র‌্যালিতে হামলা চালায়। এ সময় গাড়ির সামনে সাঁটানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত একাধিক ব্যানার ছিঁড়ে ফেলে। তাদের নেতাকর্মীরা গাড়ি থেকে নামলে যুবলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।

কুমিল্লার চান্দিনা উপজেলায় আনন্দ র‌্যালিতে হামলার প্রতিবাদে ছাত্রলীগের প্রতিবাদ সভা। ছবি : এনটিভি

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. দুলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু কাউছার, সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, সহসভাপতি মো. মাহাবুবুর রহমান, মো. শরীফুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সাঈদ, পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. রবিউল হাসান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, এস এ ইমরান, যুবলীগের নেতা গাজী মো. মনিরুল ইসলাম, যুবলীগ নেতা হাসান গাজী, মো. আবু বকর, ছাত্রলীগ নেতা শুভ, তানভীর, এমরান, জাহিদ খন্দকার, আরাফাত, ইমন, আরমান প্রমুখ।

হামলার বিষয়ে জানতে চান্দিনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘ঘটনার সময় আমি পানিপাড়া বাংলা বাজারে যুবলীগের পরিচিতি সভায় যাচ্ছিলাম। পরে জানতে পারি যে স্থানীয় কিছু ছেলে তাদের গাড়ির সামনে থাকা ব্যানারটি খুলে গাড়িতে দিয়ে দেয়। ছাত্রলীগ নেতারা ওই ব্যানার ছিঁড়ে আমাদের ওপর দোষ চাপিয়েছে।’

এ ব্যাপারে চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদার এনটিভি অনলাইনকে বলেন, ‘ছাত্রলীগের নেতারা ওই ঘটনা জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি।’

সর্বাধিক পঠিত
  1. শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চের ফের সংঘর্ষ
  2. ‘ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি’
  3. ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
  4. রোববার পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের
  5. খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
  6. পর্যবেক্ষক নিয়ে বিতর্ক, ইসি বলছে নতুনভাবে যাচাইয়ের ‘যথেষ্ট সময়’ নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x