Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:০৮, ২১ নভেম্বর ২০১৭
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:০৮, ২১ নভেম্বর ২০১৭
আপডেট: ১৮:০৮, ২১ নভেম্বর ২০১৭
আরও খবর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
তোফায়েল আহমেদের জানাজা শেষে দাফন আজ
তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, ভোলায় দাফন কাল
আ.লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই
নাসির উদ্দিনের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত বিদায়

নিজ গ্রামে চিরনিদ্রায় আখতার হামিদ সিদ্দিকী

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:০৮, ২১ নভেম্বর ২০১৭
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:০৮, ২১ নভেম্বর ২০১৭
আপডেট: ১৮:০৮, ২১ নভেম্বর ২০১৭

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীকে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আখতার হামিদ সিদ্দিকীর মরদেহ আজ মঙ্গলবার বেলা ১১টায় মহাদেবপুর উপজেলার ডাকবাংলো মাঠে আনা হয়। এ সময় তাঁকে এক নজর দেখতে সর্বস্তরের মানুষের ঢল নামে। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সলিম উদ্দিন তরফতার সেলিমসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে ডাকবাংলো মাঠে চাঁপাইনববাগঞ্জের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সহ-সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি মোতাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ সাবেক এই ডেপুটি স্পিকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আখতার হামিদ সিদ্দিকী নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে পর পর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ডাক বাংলো মাঠে আখতার হামিদ সিদ্দিকীর চতুর্থ জানাজা হয়। জোহরের নামাজের পর পঞ্চম দফা জানাজা শেষে মহাদেবপুরের উত্তরগ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গত রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী। ওই দিন আছরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর প্রথম জানাজা হয়। এরপর ওই দিন তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর আরেক দফা জানাজা হয়।

সোমবার সন্ধ্যায় সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীর মরদেহ নওগাঁয় আনা হয়। প্রথমে শহরে কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে ও পরে নওজোয়ান মাঠে শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় মরদেহ।

সোমবার রাতে নওগাঁ নওজোয়ান মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ সাবেক এই ডেপুটি স্পিকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

১৯৯১ সালে আকতার হামিদ সিদ্দিকী নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর টানা চার বার তিনি ওই একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

সর্বাধিক পঠিত
  1. লীগ প্রশ্নে এখন যা চলছে, তা দুই বড় দলের ইনসিকিউরিটি : মাহফুজ আলম
  2. প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন কামরুল ইসলাম
  3. ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ করা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
  4. শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
  5. তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, ভোলায় দাফন কাল
  6. কক্সবাজার সমুদ্রে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x