ফরিদপুরে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার
ফরিদপুরের সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে বুধবার অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
ফরিদপুরের সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কবিরপুর নামক এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) অসিম কুমার বিশ্বাস জানান, সদর উপজেলার কবিরপুরের একটি ধানক্ষেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত ওই নারীর চোখে আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ ওই নারীকে হত্যা করে ফেলে রেখে গেছে।

সঞ্জিব দাস, ফরিদপুর