সাংবাদিক নজীব আশরাফ হৃদরোগে আক্রান্ত
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির দপ্তর সম্পাদক নজীব আশরাফ হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
নজীব আশরাফের রোগমুক্তি কামনায় ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মতিউল আলম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখা এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সদস্য দৈনিক করতোয়া পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক নজীব আশরাফ গত বুধবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেদিনই তাঁকে দ্রুত ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. আতাহার আলীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ