প্রতি ঘণ্টা কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী
প্রতিটি কর্মঘণ্টা কাজে লাগিয়ে জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।
urgentPhoto
বিশ্বে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমের ধরন ও কৌশল পাল্টাচ্ছে, যা নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারে থাকাকালে বাংলাদেশেও এসব জঙ্গিতৎপরতা কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছিল, যা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কঠোর হাতে দমন করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের এই মনোভাব অব্যাহত থাকবে বলেও জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন তাঁকে জনবিচ্ছিন্ন না করে ফেলা হয় সে জন্য এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক