Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:০৬, ২০ আগস্ট ২০১৭
সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:০৬, ২০ আগস্ট ২০১৭
আপডেট: ২৩:০৬, ২০ আগস্ট ২০১৭
আরও খবর
জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

যশোরে সাবেক এমপি খান টিপু সুলতানের প্রতি শেষ শ্রদ্ধা

সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:০৬, ২০ আগস্ট ২০১৭
সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:০৬, ২০ আগস্ট ২০১৭
আপডেট: ২৩:০৬, ২০ আগস্ট ২০১৭
যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খান টিপু সুলতানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন যশোর আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এখানে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনারও দেওয়া হয়। ছবি : এনটিভি

যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খান টিপু সুলতানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন যশোর আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এখানে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনারও দেওয়া হয়।

আজ রোববার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে খান টিপু সুলতানের মরদেহ যশোর আনা হয়। বাদ আসর যশোর কেন্দ্রীয় ঈদগাহে জানাজা হয়। জানাজায় রাজনীতিক, শহরের বিশিষ্ট নাগরিকসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে দলীয় পতাকা দিয়ে মরহুমের মরদেহ ঢেকে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এরপর ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষকান্তি ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ড, যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলা লীগ, যশোর পৌরসভা, জেলা পূজা উদযাপন পরিষদ, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। পরে মরহুমের মরদেহ নেওয়া হয় তাঁর নির্বাচনী এলাকা যশোরের মনিরামপুরে।

এর আগে আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস, ডেপুটি স্পিকারের পক্ষে সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপদের পক্ষে হুইপ মো. শাহাব উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সম্পাদক আবদুর রহমান, বিরোধীদলীয় নেতার পক্ষে সংসদ সদস্য মোহাম্মদ নোমান এবং দলীয় নেতারা মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

মরহুমের জানাজায় সাবেক ও বর্তমান মন্ত্রী, সংসদ সদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা শরিক হন।

এর আগে মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন হুইপ শাহাব উদ্দিন ও সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে শনিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বর্ষিয়ান নেতা। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x