Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
১৯:৫৪, ০৯ জুলাই ২০১৫
আপডেট: ২০:১৮, ০৯ জুলাই ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
১৯:৫৪, ০৯ জুলাই ২০১৫
আপডেট: ২০:১৮, ০৯ জুলাই ২০১৫
আরও খবর
পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তারের নির্দেশ
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
এমপির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মামলা ঠুকলেন অভিনেত্রী
ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু, রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
নির্যাতনের অভিযোগ

জেল সুপারের বিরুদ্ধে কারারক্ষীর মামলা

শ. ম সাজু, রাজশাহী
১৯:৫৪, ০৯ জুলাই ২০১৫
আপডেট: ২০:১৮, ০৯ জুলাই ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
১৯:৫৪, ০৯ জুলাই ২০১৫
আপডেট: ২০:১৮, ০৯ জুলাই ২০১৫

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এক কারারক্ষীকে মারধরের ঘটনায় জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খানসহ চারজনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে। গত ৭ জুলাই দায়ের করা এ মামলার বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক শুনানি হয়। বিচারক খালিদ হাসান মামলাটি গ্রহণ করে আগামী ২৮ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। ওই দিন মামলার সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করবেন বিচারক। এ মামলার অন্য আসামিরা হলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন, সুবেদার আব্দুল মালেক ও সংস্থাপন কার্যালয়ের কারারক্ষী আনন্দ।

জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খান এনটিভি অনলাইনকে বলেন, মামলার বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি অভিযোগ করেন, ওই কারারক্ষী ‘অন্যায়’ কাজ করেও নিজের চাকরি বাঁচাতে এই মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ জুন রাজশাহী কেন্দ্রীয় কারাগরের কারারক্ষী মির্জা হিরা (নম্বর-১৩০৪৪) জরুরি প্রয়োজনে ডেপুটি জেলার হোসেনুজ্জামানের কাছে ছুটি চেয়ে তা না পেয়ে আবেদন জমা দিয়ে বাড়ি চলে যান। ১৯ জুন বাড়ি থেকে ফিরে এসে কারাগারের সংস্থাপন শাখায় হাজির হতে গেলে সুবেদার আব্দুল মালেক তাঁকে সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খানের কাছে নিয়ে যান। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ছুটিতে যাওয়ায় জ্যেষ্ঠ জেল সুপার তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে রিজার্ভ কার্যালয়ে পাঠিয়ে দেন। 

ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে সুবেদার মালেক রিজার্ভ ব্যারাকের কাছে যান। এ সময় কারারক্ষী মির্জা হিরা মিথ্যা অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন। তখন সুবেদার মালেক উত্তেজিত হয়ে তাঁকে মারতে উদ্যত হন। এ নিয়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। 

ধস্তাধস্তির খবর পেয়ে ডেপুটি জেলার হোসেনুজ্জামান, কারা সংস্থাপন কার্যালয়ে কর্মরত কারারক্ষী আনন্দ (নম্বর- ৩১৯৭২) ঘটনাস্থলে যান। তখন তাঁরাসহ সুবেদার আব্দুল মালেক কারারক্ষী মির্জা হিরাকে বেদম মারধর করেন। ঘটনার সময় অন্য কারারক্ষীরা এগিয়ে এলে তাঁরা নিবৃত হন।

ওই দিন রাতে রোলকলে কারারক্ষী মির্জা হিরাকে অন্যায়ভাবে মারার প্রতিবাদ করেন অন্য কারারক্ষীরা। কারা কর্তৃপক্ষ মির্জা হিরাকে অন্যায়ভাবে মারার ব্যাপারে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে কারারক্ষীরা সন্তুষ্ট হন। 
পরবর্তী সময়ে প্রতিবাদকারী কারারক্ষীদের মধ্যে চারজনকে অন্য জেলায় বদলিসহ দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই কারারক্ষী মির্জা হিরা বাদী হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খান, জেলার শাহাদত হোসেন, সুবেদার আব্দুল মালেক ও কারারক্ষী আনন্দকে আসামি করে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। মামলা নম্বর-পি-৪৯/২০১৫।

এ ব্যাপারে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খান এনটিভি অনলাইনকে বলেন, মামলার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ-সংক্রান্ত কোনো কাগজ এখনো হাতে পাননি।

শফিকুল ইসলাম খান বলেন, ‘কারারক্ষী মির্জা হিরা ছুটির কোনো আবেদন না দিয়েই কর্মস্থল ত্যাগ করেন। কারাগারে কেউ ছুটির আবেদন করলে অবশ্যই তাঁর কাছে একটি ডকেট নম্বর থাকে। কিন্তু তাঁর কাছে কোনো ডকেট নম্বর নেই। ওই ঘটনায় কারারক্ষী মির্জা হিরার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সেই সঙ্গে তদন্ত কমিটিও করা হয়। কমিটির সদস্যরা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছেন। 

জ্যেষ্ঠ জেল সুপার আরো বলেন, চাকরি বাঁচাতেই কারারক্ষী মির্জা হিরা মামলা করেছেন। তিনি এর আগে যেখানেই কর্মরত ছিলেন, সেখানেই ছুটি না নিয়ে কর্মস্থল ত্যাগ করতেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করতেন। এসব কর্মকাণ্ডের জন্যই তাঁকে ঢাকা ডিভিশন থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে। কিন্তু এখানেও তিনি একই কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। 

মামলা
সর্বাধিক পঠিত
  1. প্রেম করে চার মাস আগে বিয়ে, নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা
  2. কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত
  3. যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী-শিশুসহ নিহত ৪
  4. বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস, প্রকাশ্যে ক্ষমা চাইলেন ছেলে
  5. ড. ইউনূস, নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  6. দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ : অগ্নিসংযোগ-ভাঙচুর, বাদ যায়নি মসজিদও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x