ময়মনসিংহে আ. লীগ নেতা এস এম ইসহাক আর নেই
ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস এম ইসহাক সরকার। ছবি : সংগৃহীত
ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস এম ইসহাক সরকার (৬০) আর নেই। আজ সোমবার দুপুরে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এস এম ইসহাক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ২১ দিন ওই হাসপাতালে ভর্তি ছিলেন। কাল মঙ্গলবার বেলা ১১টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে, ১২টায় আঞ্জুমান ঈদগাহ ময়দানে এবং বাদ জোহর সদর উপজেলার ভাটি বাড়েরার পাড় সরকার বাড়ি প্রাইমারি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান মৃত্যুর খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান। ধর্মমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আইয়ুব আলী, ময়মনসিংহ