দাউদকান্দিতে ৮ কিলোমিটার যানজট
যানজটের কারণে আজ বৃহস্পতিবার এভাবেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলোকে। ছবি : এনটিভি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে সেতুর টোলপ্লাজা থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত আট কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়ক ব্যবহার করে ঈদে বাড়ি ফেরা যাত্রীরা।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঈদে ঘরমুখো যাত্রী বহনকারী যানবাহনের চাপ বেড়ে যাওয়া যানজটের প্রধান কারণ। এ ছাড়া চার লেন থেকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় ওঠার সময় দুটি ওয়েট স্কেল মেশিনের জায়গায় ছয়টি স্কেল মেশিন বসানোতে ভারী যানবাহনের ওজন নিতে দেরি হওয়ার কারণেও যানজট সৃষ্টি হচ্ছে।
যানজটে আটকে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো যানবাহনের হাজারো যাত্রীকে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা